,

আবারও টি-টোয়েন্টিতে ফিরছেন আফ্রিদি!

news-image

স্পোর্টস ডেস্ক : কয়েক দিন আগে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন পাকিস্তানি তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি। কিন্তু অবসর ভেঙ্গে আবারও মাঠে ফিরছেন তিনি।

তবে এবার আর জাতীয় দলের হয়ে নয়, তৃতীয়বারেরমত বুম বুম আফ্রিদি ফিরছেন ইংলিশ কাউন্টি ক্রিকেটের টি-টোয়েন্টি ব্লাস্টে হ্যাম্পশায়ারে।

গত বছরও হ্যাম্পশায়ারের হয়ে খেলেছিলেন ৩৭ বছর বয়সী আফ্রিদি। সেবার ১১ ম্যাচে ১৯১ রান করার পাশাপাশি ৯ উইকেট নিয়েছিলেন তিনি। এ নিয়ে তৃতীয়বার কাউন্টিতে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। প্রথমবার খেলেছিলেন ২০১১ সালে।

হ্যাম্পশায়ারের ডিরেক্টর অব ক্রিকেট জাইলস হোয়াইট জানান, ‘টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য দারুণ ফিট রয়েছেন তিনি। আমরা তার মতই একজন বিগ হিটিং অলরাউন্ডারকে চেয়েছিলাম। ’

২০১১ সেমিফাইনালে সমারসেটের বিপক্ষে ৪২ বলে ৮০ রান করেছিলেন আফ্রিদি। তবে ওই ম্যাচে হ্যাম্পশায়ার হেরে গিয়েছিল সুপার ওভারে গিয়ে। ডার্কওয়াথ-লুইস মেথডে প্রথমে ম্যাচটা টাই হয়ে গিয়েছিল।

জাইলস হোয়াইট আফ্রিদিকে নিয়ে বলেন, ‘পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দারুণ পারফরম্যান্স করেছিলেন তিনি। বিশেষ করে ব্যাট হাতে। সেখান থেকেই এখন হ্যাম্পশায়ারের হয়ে খেলবেন। গত কয়কবছর তো দারুণ ফর্মে রয়েছেন তিনি।’ সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের