,

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের আগে কেন চিৎকার করেন এই অভিনেত্রী?

news-image

বিনোদন ডেস্ক : ইদানিং অন্তরঙ্গ দৃশ্য যেন সিনেমার অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আর চরিত্রের দাবি মেনে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ও করতে হয় অভিনেত্রীদের৷ এমনিতেই ক্যামেরার সামনে সমস্ত অনুভূতি অকপটভাবে তুলে ধরতে হয় তাদের৷ মানুষের যাবতীয় অনুভূতি এমনভাবে তারা মুখের রেখায় ফুটিয়ে তোলেন, যা প্রভাবিত করে দর্শকদেরও৷ তার উপর যদি ঘনিষ্ঠ বা অন্তরঙ্গ কোনও দৃশ্য হয় তবে তো কথাই নেই৷ কেননা রসায়ন গাঢ় না হলে যতই রূপালি পর্দা হোক, আর যতই গ্ল্যামার থাকুক পুরোটাই মেকি মনে হয়৷ তাই যতটা স্বাভাবিক সম্ভব ততটাই অন্তরঙ্গ হয়ে ওঠেন তারা পর্দায়৷ কিন্তু তা করতে গিয়ে কেন চিকার করেন অভিনেত্রী কৃতি শ্যানন।

সম্প্রতি নিজেই এ কথা জানিয়েছেন কৃতি। ‘রবতা’ সিনেমায় সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে নানা আলোচনা হয়েছে৷ এমনকী বিচ্ছেদের পর সুশান্তর অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা দেদার গসিপেরও জন্ম দিয়েছে৷ কিন্তু সহ-অভিনেতার সঙ্গে যত অন্তরঙ্গতাই থাক, ক্যামেরার সামনে কোনও ঘনিষ্ঠ দৃশ্যে দাঁড়ানোর আগে যদি চিৎকার করেন অভিনেত্রী, তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়?

কৃতি জানান, সময়ের দাবি মেনেই সব ধরনের দৃশ্যে অভিনয় করতে তিনি পটু৷ ঘনিষ্ঠ দৃশ্য বা যে কোনও কঠিন দৃশ্য এলেই তিনি তার মোবাইল ভ্যানে চলে যান৷ তারপর চিৎকার করে নিজের সব টেনশন ঝেড়ে ফেলে দেন৷ এরপর থেকেই ক্রমশ চরিত্রে ঢুকে পড়েন তিনি৷ চরিত্রের ঠিক যা দাবি, তা মেনে অন্য একটা মানুষ হয়ে ওঠেন তিনি৷ যে মানুষটাকে দেখা যায় পর্দায়৷ আর তাই এটাই তার অস্ত্র৷ যে কোনও অন্তরঙ্গ দৃশ্যের আগে তিনি চিৎকার করেই নিজেকে তৈরি করেন৷ এমনকী ‘দিলওয়ালে’র মতো মাল্টিস্টারার ছবিতে কাজ করার সময়ও নিজের এই পদ্ধতি কাজে লাগিয়েছেন তিনি৷

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে