,

ইরানের সামরিক শক্তি সম্পর্কে ধারণা নেই আমেরিকার

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামিরক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাসুদ জাযায়েরি বলেছেন, আমাদের সামরিক শক্তি সম্পর্কে খুবই সীমিত তথ্য রয়েছে আমেরিকার কাছে। তিনি বলেন, সামরিক ক্ষেত্রে ইরানের মানসিক ও বৈষয়িক যে সক্ষমতা সে সম্পর্কে সঠিক ধারণা তাদের নেই।

জাযায়েরি আরো বলেছেন, আমেরিকার কোনো কোনো প্রতিষ্ঠান ইরানের প্রতিরক্ষা শক্তি সম্পর্কে যেসব তথ্য মাঝে মধ্যে দিচ্ছে তা থেকে এ সিদ্ধান্তে পৌঁছানো যায় যে, মার্কিন সামরিক ও গোয়েন্দা সংস্থাগুলো আমাদের শক্তির গভীরতা উপলব্ধি করতে সক্ষম নয়।

তিনি বলেন, আমরা যে কোনো আগ্রাসী তৎপরতা পর্যবেক্ষণ ও তা ধ্বংস করার ক্ষমতা রাখি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও অনিরাপত্তা বৃদ্ধিতে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের ভূমিকার সমালোচনা করেন তিনি।

ইরানের এই সামরিক কর্মকর্তা আরো বলেন, কৌশলগত অঞ্চল মধ্যপ্রাচ্য থেকে বিদেশি সেনা প্রত্যাহার করলেই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা পাবে। সূত্র: আইআরডিবি অনলাইন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে