বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব দিতে হবে : ফখরুল

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশের তল্লাশি বেআইনি অবিহিত করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, পুলিশ সম্পূর্ণভাবে বেইআইনি কাজ করছে, সে জন্য অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব দিতে হবে। তাকেই এর দায় বহন করতে হবে।

সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

মির্জা ফখরুল বলেন, আমরা দেশে যখন শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চা শুরু করার জন্য উদ্যোগ নিচ্ছি এবং যখন ভিশন-২০৩০ দিয়েছি তার পরপরই এই ধরনের আগ্রাসন এবং আক্রমণ শুরু হয়েছে। এটাকে আমরা মনে করি বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের যে উন্নততম ভবিষ্যৎ আছে, সেই ভবিষ্যৎকে বিনষ্ট করবার একটা পাঁয়তারা। সরকার যে সম্পূর্ণ বেআইনিভাবে এই কাজটি করেছে সে জন্য বিএনপির পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে তল্লাশির ঘটনা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নজিরবিহীন। বৃহৎ রাজনৈতিক দলের চেয়ারপারসনের কার্যালয়ে বেআইনিভাবে তল্লাশি করার ইতিহাস আছে কি না আমার জানা নেই। এটি শুধু নজিরবিহীন ঘটনা নয়, এটি রাজনীতিতে একটি অশিনী সংকেত।

চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশের তল্লাশি এবং ভাংচুরকে গণতন্ত্রের জন্য হুমকি মনে করে তিনি বলেন, রাজনৈতিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে, জনগণের অধিকার আদায়ের ক্ষেত্রে এই ঘটনাটি অত্যন্ত ঘৃনীত এবং ন্যক্কারজনক। যা বাংলাদেশের রাজনীতিতে কলঙ্কের অধ্যায় হয়ে থাকবে।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু