,

শান্তির চাবিকাঠি নিয়ে একমত, জেরুসালেমের ভবিষ্যৎ প্রশ্নে মতপার্থক্য

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : দুই রাষ্ট্র তত্ত্বই ইসরাইল-প্যালেস্টাইন সংঘাত অবসানের চাবিকাঠি – এ মর্মে একমত হয়েছেন ইসরাইল ও প্যালেস্টাইনের আলোচকরা, তবে জেরুসালেমের ভবিষ্যৎ প্রশ্নে উভয়পক্ষের মতপার্থক্য রয়েই গেছে।

জর্ডানে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের এক অধিবেশনে বক্তৃতায় পিএলও নির্বাহী কমিটির সম্পাদক ও প্যালেস্টাইন পক্ষের প্রধান আলোচক সায়েব এরেকাত এবং ইসরাইলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি দু’জনই বলেন, দুই রাষ্ট্র তত্ত্ব বাস্তবায়নের মাধ্যমে একটি স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠাই হবে ”মৌলিক” সমাধান।

প্যালেস্টাইন ভূখণ্ডের ওপর থেকে ইসরাইলী দখলদারিত্ব অবসানের দাবি জানিয়ে সায়েব এরেকাত বলেন, দুই রাষ্ট্র তত্ত্বের মূল কথা হচ্ছে ১৯৬৭ সালের সীমানা বজায় রেখে পূর্ব জেরুসালেমকে রাজধানী করে একটি স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং এটাই একমাত্র সমাধান। ইতিহাসের চাকাকে পেছনে ঘোরানোর চেষ্টা করে কোনো লাভ নেই।

তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, আমরা ইসরাইলের সঙ্গে শান্তি আলোচনায় প্রস্তুত। তবে কথা হলো, এখানে আলোচনার কিছু নেই। যা দরকার তা হলো সিদ্ধান্ত গ্রহণ করা। অতীতে যা হবার হয়েছে, এখন দরকার একটি ইসরাইলী সরকার, যারা আলোচনার টেবিলে বসতে এবং প্যালেস্টাইনের এই সীমান্তের মানচিত্র ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলতে রাজি।

ইসরাইলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি বলেন, দুই রাষ্ট্র তত্ত্বের ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠাই ইসরাইলের স্বার্থের পক্ষে যাবে।

পূর্ব জেরুসালেমে মার্কিন দূতাবাস পূণঃস্থাপনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে সায়েব এরেকাত বলেন, তেমনটি হলে তার একমাত্র অর্থ হবে শান্তি আলোচনার অবসান। পূর্ব জেরুসালেম হচ্ছে অধিকৃত এলাকা। একে ইসরাইলের অঙ্গীভূত করার চেষ্টা করা হলে তা হবে সব আন্তর্জাতিক আইন ও প্রস্তাবের লঙ্ঘন।

জিপি লিভনি বলেন, আমি দেখতে চাই ইসরাইলে অবস্থিত সব দেশের দূতাবাস জেরুসালেমে চলে এসেছে। সূত্র : জর্ডান টাইমস

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের