,

শচীনকে নিয়ে আমিরের স্মৃতিচারণ

news-image

 

বিনোদন ডেস্ক : আগামী সপ্তাহে মুক্তি পাবে ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের জীবনী নিয়ে সিনেমা শচীন : অ্যা বিলিয়ন ড্রিমস। সিনেমাটিকে ঘিরে শচীন ভক্তদের আগ্রহের শেষ নেই। অধির আগ্রহে সিনেমাটির জন্য অপেক্ষা করছেন তারা।

শচীনের বায়োপিকের জন্য অপেক্ষায় থাকা ব্যক্তিদের তালিকায় রয়েছেন ‘মিস্টার প্যাসনেট’খ্যাত বলিউড অভিনেতা আমির খান। দঙ্গল অভিনেতা মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি ভিডিও প্রকাশ করে শচীনের সিনেমাটি নিয়ে তার উচ্ছ্বাস প্রকাশ করেন। এ ক্রিকেটারকে নিয়ে নিজের সবচেয়ে প্রিয় ও স্মরণীয় একটি মজার স্মৃতিচারণও করেন তিনি।

২০০১ সালে মুম্বাইয়ের রাজকমল স্টুডিওতে লগন সিনেমার বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শচীন। আর সিনেমাটির ক্লাইম্যাক্স দৃশ্যে এসে বেশ নার্ভাস হয়ে গিয়েছিলেন এ ক্রিকেটার।

আমির জানান, সিনেমায় যখন ব্রিটিশদের কোনো উইকেট পড়ছিল না তখন টেনশনে দাঁত দিয়ে নিজের নখ কাটছিলেন শচীন। বিষয়টি হলের পেছনের দিক থেকে জানালা দিয়ে লক্ষ্য করেন আমির। যখনই ব্রিটিশদের উইকেট পড়ে তখন ‘আউট’ বলে সিট ছেড়ে লাফিয়ে ওঠেন শচীন।

লগন সিনেমাটি পরিচালনা করেছেন আশুতোষ গোয়াড়িকর। ভারতের স্বাধীনতার পূর্বে একদল গ্রামবাসীর সঙ্গে ব্রিটিশদের ক্রিকেট ম্যাচ চ্যালেঞ্জের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি। বক্স অফিসে সাড়া ফেলার পাশাপাশি ৭৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা বিদেশি ভাষার সিনেমা নির্বাচিত হয়েছিল এটি।

শচীন : অ্যা বিলিয়ন ড্রিমস সিনেমাটি পরিচালনা করেন জেমস এর্সকিন। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন এ আর রহমান। আগামী ২৬ মে মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের