,

উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়া জানিয়েছে, উত্তর কোরিয়া নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।বিবিসি অনলাইনের এক খবরে রোববার এ তথ্য জানানো হয়েছে।হোয়াইট হাউস জানিয়েছে, মধ্যপাল্লার নতুন ক্ষেপণাস্ত্রটির পাল্লা এর আগের তিনটি ক্ষেপণাস্ত্রের চেয়ে কম।

গত সপ্তাহে পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম রকেট উৎক্ষেপণের পর নতুন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। গত সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ ধরনের আর কোনো পরীক্ষা না চালানোর আহ্বান সত্ত্বেও আবার তা করল দেশটি।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, সবশেষ এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর তা জাপান সাগরের দিকে ৫০০ কিলোমিটার দূরে গিয়ে আঘাত করেছে। গত সপ্তাহের ক্ষেপণাস্ত্রটি ৭০০ কিলোমিটার দূরে গিয়ে পড়ে।

জাপানের বার্তা সংস্থাগুলো জানিয়েছে, রোববারের এই ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে কিন্তু জাপানের জলসীমার বাইরে পড়েছে।

জাপানের মন্ত্রিসভার মুখ্যসচিব ইউশিহাইদ সুগা এক সংবাদ সম্মেলনে বলেছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে।

পারমাণবিক অস্ত্র ও তা বহনে সক্ষম রকেট- উভয়ই তৈরি করছে উত্তর কোরিয়া। তবে এ ধরনের অস্ত্র তৈরিতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে।

দক্ষিণ কোরিয়া জানিয়েছে, উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চলে পুকচাং থেকে নতুন ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয়েছে। গত মাসে পুকচাং থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কয়েক মুহূর্ত পরে সেটি বিস্ফোরিত হয়।

রোববার সকালে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের আঘাতে সক্ষম- এমন সব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা অব্যাহত রাখবে উত্তর কোরিয়ার প্রশাসন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের