,

ডাঃ জাকির নায়েকের সৌদির নাগরিকত্ব পাওয়ার খবর ভুয়া

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ইসলামিক বক্তা জাকির নায়েক সৌদি আরবের নাগরিকত্ব পেয়েছেন বলে যে খবর বেরিয়েছে তা অস্বীকার করেছেন তিনি।

শনিবার এক বিবৃতিতে বিষয়টি অস্বীকার করেন সন্ত্রাসবাদে উস্কানির অভিযোগে ভারতে গ্রেফতারি পরোয়ানা থাকা এই ধর্মপ্রচারক।

ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য কুয়েন্টে’র খবরে বলা হয়, এক বিবৃতিতে জাকির নায়েক সৌদির নাগরিকত্ব পাওয়ার খবর অস্বীকার করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘আল্লাহ চাহে তো এই খবর মিথ্যা। বাস্তবিকপক্ষে এটা গুজবমূলক খবর।’
এর আগে লন্ডনভিত্তিক মিডল ইস্ট মনিটর এবং ভারতীয় গণমাধ্যম দ্য সিয়াসাত ডটকমের খবরে বলা হয়, জাকির নায়েককে ইন্টারপোল যাতে গ্রেফতার করতে না পারে সেজন্য সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ তার নাগরিকত্ব অনুমোদন করেছেন।

গত বছর জুলাই মাসে ঢাকার গুলশানে জঙ্গি হামলায় জড়িতদের মধ্যে অন্তত দুইজন জাকির নায়েকের মতো ইসলামী বক্তাদের অনুসরণ করতেন বলে অভিযোগ উঠে।

উগ্রবাদী বক্তব্য প্রচারসহ মুদ্রা পাচারের অভিযোগে ওই সময় তার বিরুদ্ধে তদন্ত শুরু করে ভারত সরকার। সে সময় সৌদি আরবে থাকা জাকির নায়েক আর ভারতে ফেরেননি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের