,

ব্রাহ্মণবাড়িয়ায়  স্ত্রী হত্যা মামলায় স্বামীর আত্মসমর্পণ

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চাঞ্চল্যকর গৃহবধূ কামরুন্নাহার তূর্ণা হত্যার মামলার একমাত্র আসামি নিহতের স্বামী আরিফুল হক রনি আজ রোববার আদালতে আত্মসমর্পণ করেছেন।

জেলা আদালতের কোর্ট ইন্সপ্যাক্টর মাহাবুবুর রহমান জানান,  রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলার সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা বেগম এর আদালতে আত্মসমর্পণ করেন রনি। পরে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো:বদরুল আলম তালুকদার জানান, তূর্ণা হত্যা মামলায় আসামি রনি আদালতে আত্নসমর্পন করেছে। তাকে  জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন চাওয়া হবে আদালতে।

প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল সন্ধ্যায় আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামে শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত পানির ট্যাংক থেকে গৃহবধূ তূর্ণার মরদেহ উদ্ধার করে পুলিশ। তূর্ণা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানায় তার পরিবার । মরদেহ উদ্ধারের পর থেকে তার স্বামী আরিফুল হক রনি পলাতক ছিলেন। এ ঘটনায় তূর্ণার বাবা মফিজুল হক বাদী হয়ে পরদিন আশুগঞ্জ থানায় রনির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের