সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ, মিছিলে পুলিশের বাধা

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশের তল্লাশির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। মহানগর বিএনপি’র উদ্যোগে রবিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপি’র সভাপতি ও দলের যুগ্ম মহাসচিব সাবেক এমপি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শিকদার জিয়া, দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এবায়েদুল হক চাঁন ও সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন, মহানগর বিএনপি’র সহ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন, দক্ষিণ জেলা যুবদল সভাপতি পারভেজ আকন বিপ্লব ও মহানগর ছাত্রদল আহ্বায়ক খন্দকার আবুল হাসান লিমন প্রমুখ।

সমাবেশে দলের যুগ্ম মহাসচিব সাবেক এমপি সরোয়ার বলেন, আওয়ামী লীগ আবারও একটি একতরফা নির্বাচনের পায়তারা করছে। নিরপক্ষে নির্বাচনের জন্য তারা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ভয় পাচ্ছে। তাই নির্বাচনকালীন সহায়ক সরকারের জন্য আন্দোলনের বিকল্প নেই। এ দেশে আন্দোলন ছাড়া কোন নিরপেক্ষ নির্বাচন হবেনা। নিরপেক্ষ নির্বাচন আদায়ে আন্দোলনের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সরোয়ার।

সমাবেশ শেষে যুবদল ও ছাত্রদল পৃথক বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে তাদের বাধা দেয় পুলিশ। এ কারণে মিছিল করতে পারেনি তারা।

এদিকে বিএনপি’র কর্মসূচীকে কেন্দ্র করে যে কোন ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় সমাবেশের আশপাশে মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন