,

আশুগঞ্জে ‘আলোর পথে বিদ্যানিকেতন’ সংগঠনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

news-image

আশুগঞ্জ প্রতিনিধি॥ ‘‘সবাই হাতে হাত রাখি, সুন্দর সমাজ গড়ি’’ এই শ্লোগানকে সামনে রেখে আশুগঞ্জে মানব সেবার ব্রত নিয়ে ‘আলোর পথে বিদ্যানিকেতন’ সংগঠনের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। শনিবার বিকেলে সংগঠনের সদস্যরা আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন ব্যবহার সর্ম্পকে এলাকাবাসীকে অবহিত করেছেন। তাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সপ্তাহে একদিন আশুগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় অব্যাহত থাকবে।
সদস্যরা জানান, সংগঠনটির মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা, তাদের পাশে দাড়ানো, সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করা, খাবার, পোশাক, চিকিৎসা ও শিক্ষা সহায়তা করা। মোটকথা তাদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেয়াই সংগঠনের মূল লক্ষ্য। এছাড়াও অসহায় শীতার্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ করা, মুর্মূষ্য রোগীদের রক্ত দান করা ও চিকিৎসা সেবা প্রদান করা এবং সমাজকে মাদকমুক্ত করাসহ সামাজিক নানা কর্মকান্ডে এই সংগঠন এগিয়ে আসবে। আর তাদের এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সফল করা তাদের একার পক্ষে সম্ভব না। তাই সমাজের প্রতিটি শ্রেনী পেশার মানুষদের সহযোগীতা কামনা করছে তারা। আর এসব উদ্যোগে সাথে যে কোন সহযোগীতা করতে চাইলে ০১৯৯৯-৩৪৩৯৫৯ নাম্বারে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন সদস্যরা।
এ সংগঠনের উদ্যোগে আগামী ২৬ মে শুক্রবার শহরের কলাবাগান এলাকায় সাইফুর রহমান মনি মঞ্জিলে ঢাকা থেকে আগত ১৫জন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি ডেন্টাল চিকিৎসা প্রদান করা হবে। স্থানীয় স্কুল ও কলেজ পড়ুয়া কিছু যুবকরা মিলে এ সংগঠনটি প্রতিষ্ঠিত করেছে। বর্তামানে সংগঠনটিতে শতাধিক সদস্য রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে