বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মিষ্টির দোকানের খাবারের পাত্রে ‘কুকুরছানা’, সোশ্যাল মিডিয়ায় ঝড়!

news-image

অনলাইন ডেস্ক : উত্তর ব্যাংককের একটি প্রসিদ্ধ কেক-পেস্ট্রির দোকান উইলেইওয়ান। তাদের ফেসবুক পোস্টে কয়েকটি ছবি দেখে সবার চক্ষু চড়কগাছ। সেখানে একটি জেলির উপরে ফেলে পরিবেশন করা হচ্ছে ‘কুকুর ছানা’ । ছবিগুলি পোস্ট হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ১০ হাজারের উপর শেয়ারও হয়ে গিয়েছে। মিষ্টির দোকানে এমন অনাসৃষ্টি কাণ্ড দেখে গ্রাহকরাও অবাক।

তবে দোকান কর্তৃপক্ষ জানাচ্ছেন, এগুলি জীবন্ত কুকুর নয়। তাদের মতো দেখতে নারকেল ক্রিম পুডিং। সাধারণত উইলেইওয়ান ফুলের ছাঁচে ফেলে পুডিং তৈরি করে এই দোকান। কিন্তু একটু অন্যরকম কিছু করার তাগিদে, তারা কুকুরের ছাঁচে ফেলে এই মিষ্টি তৈরি করার কথা ভাবে তারা। যেমন ভাবা তেমনি কাজ। কুকুর ছানার মতো দেখতে পুডিং তৈরি করে সাড়া ফেলে দিয়েছে এই দোকানটি।

কিন্তু এই ছবি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের দু’ভাগ করে দিয়েছে। কেউ কেউ বলছে, এতো দারুণ মজা, কেউ আবার বলছে, কুকুরছানাদের এতো ভালবাসি, তাদের মতো দেখতে কোনও খাবার খাওয়া যায় নাকি।

দোকানের মালকিন উইলেইওয়ান মি নুয়েন এবং তার স্বামী আশ্বস্ত করছেন, এই মিষ্টিতে কোনও ভাবেই জীবন্ত কুকুরের কোনও চিহ্নই নেই। এটি নেহাতই অন্যরকম একটি পুডিং মাত্র এবং এই ক’দিনেই বেশ জনপ্রিয় হয়েছে। একটি পিসের দাম রাখা হয়েছে প্রায় ৪৭ টাকা।

পশুপ্রেমীরা এর বিরুদ্ধে কমেন্ট করছেন বটে, কিন্তু এখনই কোনও সংগঠন এই পুডিং বন্ধ করার দাবিতে আন্দোলনে নামেনি। তবে উইলিওয়ান তা নিয়ে যে একটুও চিন্তিত নন তা নয়। অবশ্য তিনি ভাবছেন এই বিতর্কে তার দোকানের একটু নামডাক হয়ে গেলে ক্ষতি কী!

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু