,

আইপিএলের ফাইনালে আজ মুম্বাই-পুণে মুখোমুখি

news-image

স্পোর্টস ডেস্ক : এবারের আইপিএলে লিগ পর্যায়ের শেষ দুই ম্যাচের পর কোয়ালিফায়ার ওয়ানে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে রাইজিং পুণে সুপারজায়ান্ট। আজ ফাইনালেও সেই জয়ের ধারা অব্যাহত রেখে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে নামছে স্টিভ স্মিথের দল। অন্যদিকে, দুইবারের চ্যাম্পিয়ন মুম্বাই কোয়ালিফায়ার ওয়ানে হারের প্রতিশোধের পাশাপাশি তৃতীয় আইপিএল শিরোপা ঘরে তুলে চায়। রবিবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

এদিন, আইপিএলে সপ্তমবারের মতো ফাইনালে খেলতে নামবেন পুণের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর অভিজ্ঞতার উপর ভরসা করছেন স্মিথ। এছাড়া বেন স্টোকস, ইমরান তাহিরের মতো তারকারাও আছেন। তার ফলেই প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে পুণে।

মুম্বাইয়ের দলেও অবশ্য তারকার অভাব নেই। অধিনায়ক রোহিত শর্মা, কাইরন পোলার্ড, হরভজন সিংহ ও অম্বাতি রায়াডু ২০১৩ ও ২০১৫ সালে চ্যাম্পিয়ন হওয়া দলে ছিলেন। তাঁরা এবারও ফাইনালে অসাধারণ পারফরম্যান্স দেখাতে তৈরি। লেন্ডন সিমন্স, মিচেল ম্যাকক্লেনাঘান, নীতিশ রানা, লসিথ মালিঙ্গা, যশপ্রীত বুমরাহ, হার্দিক ও ক্রুণাল পাণ্ডেরাও দলের ভরসা। ফলে জমজমাট ফাইনাল দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের