,

নাসিরনগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

news-image

আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উপজেলা পর্যায়ে আজ শনিবার নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় বালক পর্যায়ে মহিষবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ট্রাইবেগারে ২-৩ গোলে হারিয়ে নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দল উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় বালিকা পর্যায়ে নুরপুর লাহাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ০-১ গোলে হারিয়ে কুলিকুন্ডা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। সহকারী কমিশনার ভূমি সরকার উম্মে সালমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ,জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী,জেলা পরিষদ সদস্য হাজ্বী ফারুকুজ্জামান ফারুক,মহিলা সদস্য শাহিনা খানম,উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসেম,সহকারী শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম,মাহবুবুর রহমান স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা।এসময় প্রধান শিক্ষক শাহ আলম,এবিএম সালেম,সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজ্বী আবদুল গাফ্ফার,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু,যুবলীগ নেতা নজরুল ইসলাম,ইউপি সদস্য মিজানুর রহমানসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক ও এলাকার গন্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে ট্রফি ও ক্রেস্ট বিতরণ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের