,

এই বাবা-ছেলের কেমিষ্ট্রি দেখতেই অপেক্ষায় সিনেপ্রেমীরা

news-image

 

বিনোদন ডেস্ক : দু’জনেই তুখোড় অভিনেতা৷ একসঙ্গে বহুবার স্ক্রিন শেয়ার করেছেন৷ ‘অমর আকবর অ্যান্টনি’ হোক বা ‘কভি কভি’, যখনই পর্দায় এসেছেন দু’জনে মাতিয়ে দিয়েছেন৷ কিন্তু এবার তাঁদের দেখা যাবে একেবারে অন্য রূপে৷ একজন বাবার ভূমিকায়, অন্যজন ছেলে৷ আর এই বাবা-ছেলে মিলেই জমবে ‘১০২ নট আউট’৷ অমিতাভ বচ্চন ও ঋষি কাপুরের এ ছবিরই ফার্স্ট লুক প্রকাশ হল সম্প্রতি৷

গুজরাটি এক নাটক থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে এ ছবি৷ নাটকটিরও নাম ছিল ‘১০২ নট আউট’৷ মঞ্চ থেকে সেটিকে পর্দায় তুলে আনছেন পরিচালক উমেশ শুক্লা৷ ছবিতে অমিতাভ বচ্চনকে দেখা যাবে ঋষি কাপুরের বাবার ভূমিকায়৷ এ চরিত্রের বয়স ১০২ বছর৷ অন্যদিকে পঁচাত্তর বছর বয়সী ছেলের ভূমিকায় আছেন ঋষি৷ দু’জনের রসায়নই এ ছবির প্রাণ৷ গুজরাটি সে নাটকটি যাঁরা দেখেছেন তাঁরা জানেন, সংলাপে-অভিব্যক্তিতে কেমন জমজমাট হয়ে ওঠে প্রতিটি মুহূর্ত৷ সুতরাং এরকম একটি কাহিনিকে পর্দায় তুলে আনতে গেলে দু’জন বলিষ্ঠ অভিনেতার দরকার ছিল৷ পরিচালকের এই পছন্দের তারিফ করছে বলিপাড়া৷ কেননা এই দুই অভিনেতা যেভাবে এ কাহিনির প্রতি সুবিচার করতে পারবেন, তেমনটা হয়তো আর কেউই নন৷ বস্তুত ফার্স্ট লুক থেকেই যেন তাঁর প্রমাণ দিচ্ছেন তাঁরা৷ একদিকে বৃদ্ধ অমিতাভের চোখেমুখে খেলছে প্রবল কৌতুক৷ অন্যদিকে ঋষি তুলনায় গম্ভীর, বাপ-ছেলের খিটিমিটি আর তার মধ্যে দিয়ে উঠে আসা বার্তাই যে এ ছবির সম্পদ, তার ইঙ্গিত মিলছে এই ফার্স্ট লুক থেকেই৷

বয়স্কদের সম্মান করার বার্তা ইতিমধ্যেই দিয়েছেন বিগ বি৷ সম্প্রতি টুইটারে তিনি জানিয়েছেন, বয়স্কদের সম্মান করুন৷ কোনও ভুল করলে তা স্বীকার করুন৷ কেননা জীবন এরকমই যে, আজ যে যুবক, একদিন তাকেও বৃদ্ধ হতে হবে৷

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের