,

ছেলেসহ দলের সবাইকে মালাগায় নিচ্ছেন জিদান

news-image

 

স্পোর্টস ডেস্ক :স্প্যানিশ লা লিগার শিরোপা জয়ের পথে রিয়াল মাদ্রিদের শেষ বাধা মালাগা। রোববার মালাগার মাঠে ড্র করলেই পাঁচ বছর পর লিগ শিরোপা জিতবে ‘লস ব্লাঙ্কোস’রা। সম্ভাব্য শিরোপা উৎসবের জন্য স্কোয়াডের ২৪ জনকেই মালাগায় নিচ্ছেন রিয়াল বস জিনেদিন জিদান।

জিদানের ছেলে এনজোও থাকছেন এই তালিকায়। চোটে পড়া গ্যারেথ বেল আর দানি কারবাহাল রোনালদোদের সঙ্গী হচ্ছেন। লা লিগার শেষ দিন রোববার বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে রিয়াল-মালাগা ম্যাচ।

একই সময়ে বার্সেলোনা ঘরের মাঠে খেলবে এইবারের বিপক্ষে। শিরোপা জয়ের সম্ভাবনা আছে বার্সারও। তবে বার্সার ভাগ্যটা নিজেদের হাতে নেই। এইবারের বিপক্ষে তাদের জিততেই হবে। রিয়ালও যেন মালাগার মাঠে হারে- করতে হবে এই প্রার্থনাও। বার্সার চেয়ে রিয়াল এগিয়ে আছে তিন পয়েন্ট। বার্সা এগিয়ে গোল পার্থক্যে।

যদি রিয়াল হেরে বসে আর বার্সা জিতে যায়, তাহলে শিরোপা উৎসব মালাগার মাঠে নয়, হবে ন্যু ক্যাম্পে!

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের