,

নরসিংদীতে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

news-image

 

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী সদরের গাবতলী উত্তরপাড়ায় জামেয়া কাসেমিয়া মাদ্রাসার পাশে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার সন্ধ্যার দিকে ওই একতলা বাড়িটি ঘিরে অবস্থান নেয় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ সদস্যরা।

র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি আলেক উদ্দিন জানান, বাড়িটিতে ৫ থেকে ৬ জন জঙ্গি অবস্থান করছে এ সন্দেহে গাবতলীর একটি বাড়ি ঘেরাও করা হয়েছে। ঢাকা থেকে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসার পর অভিযানের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

বর্তমানে র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসানের নেতৃত্বে ১০ পেট্রল সদস্যের একটি দল অভিযানে অংশ নিয়েছেন বলে জানা গেছে। কামরুল হাসান জানান, জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে রাখা হয়েছে।

এলাকাবাসী জানায়, ওই বাড়িটির মালিক দুবাই প্রবাসী মাইনুদ্দিন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের