,

এরশাদ নয়, খালেদাকে ছুঁড়ে ফেলেছে জনগণ : বাবলা

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, আমাদের নেতা এরশাদকে নয়, জনগণ আপনার নেত্রী খালেদা জিয়াকে ছুঁড়ে ফেলে দিয়েছে।

শনিবার সকালে রাজধানীর কদমতলিতে একটি সড়কের উদ্বোধন ও সোলার স্ট্রিট লাইটের উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুলকে উদ্দেশ করে বাবলা বলেন, আমরা কোনো নেতার নামে সমালোচনা করি না, তবে ইদানিং দেখছি আপনিসহ আপনার দলের নেতারা অতি মাত্রায় আমাদের নেতাকে নিয়ে নেতিবাচক কথা বলছেন। ভুলে যাবেন না, আপনার পিতা এরশাদের আশীর্বাদে মন্ত্রী হয়েছেন। আপনার নেত্রী বেগম জিয়া আর তারেক রহমান আমার নেতা এরশাদের আশীর্বাদ পেতে মরিয়া ছিলেন। তাই আপনার মুখে এরশাদের সমালোচনা শোভা পায় না।

কদমতলি থানা জাতীয় পার্টির সভাপতি শামসুজ্জামান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, শ্যামপুর থানা জাতীয় পার্টির সভাপতি কাওসার আহমেদ, কদমতলি থানা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলাম সরকার, ছাত্র সমাজ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহ ইমরান রিপন।

শনিবার একটি জাতীয় দৈনিকে স্বাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ যতই চেষ্টা করুক এরশাদ কখনো বিকল্প শক্তি হতে পারবে না। আওয়ামী লীগ এমন একজন লোককে নিয়ে ঐক্য করেছে, যাকে দেশের জনগণ ছুঁড়ে ফেলে দিয়েছে।

মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যে তীব্র প্রতিবাদ জানান ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা।

তিনি বলেন, এরশাদের আশীর্বাদ নিয়ে দুই বড় দল বিভিন্ন সময় রাষ্ট্রক্ষমতায় এসেছে। এরশাদ হলেন দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ সংস্কারক। দুই বছরের ঘুণে ধরা ব্রিটিশ পদ্ধতি ভেঙ্গে এরশাদ উপজেলা পদ্ধতি চালু করে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করেন। দেশের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন করেন। ঢাকাকে তিলোত্তমা নগরীতে পরিণত করেন। মির্জা ফখরুল সাহেবরা এই সব দেখেন না। এরশাদের জনপ্রিয়তা দেখে তারা আবোল তাবোল বলছেন।

ঈদের পর জাতীয় পার্টি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জানিয়ে বাবলা বলেন, ইশতেহারে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য বিশেষ আইন প্রণয়নের বিষয়টি উল্লেখ থাকবে। এছাড়া নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার, প্রাদেশিক ব্যাবস্থা প্রবর্তনসহ ক্ষমতায় গেলে মানুষের কল্যাণে যা যা করা প্রয়োজন সে বিষয় মাথায় রেখেই ইশতেহার প্রণয়নের কাজ চলছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে