,

আখাউড়ায় ছেলের পিটুনিতে মায়ের মৃত্যুর অভিযোগ!

news-image

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সরস্বতী রানী দাস (৬৫) নামে এক বৃদ্ধার রহস্য জনক মৃত্যু হয়েছে। নিহত সরস্বতী দাস আখাউড়া উত্তর ইউনিয়নের আমোদাবাদ গ্রামের মৃত গোপাল চন্দ্র দাসের স্ত্রী। আজ শনিবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেছে। নিজ সন্তানের পিটুনিতে মায়ের এমন নির্মম মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে সরস্বরিত ছেলে প্রমোদ দাস ও তার স্ত্রী পলাতক রয়েছে। মায়ের এমন করুন মৃত্যুর সংবাদ শোনে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় সরস্বতি দাস ও তার পুত্রবধুর মধ্যে ঝগড়া হয়। খবর পেয়ে ছেলে প্রমোদ দাস বাড়িতে এসে মাকে গালাগাল ও বেদম মারধর করে। শনিবার সকালে প্রমোদ দাসের স্ত্রী পাশ্ববর্তী বাড়ির লোকজনকে জানায় সরস্বতি দাস মারা গেছে। আখাউড়া উত্তর ইউনিয়নের  ইউপি সদস্য সূএে জানা যায়,  গোপাল দাস ও তার স্ত্রীর সাথে সরস্বতি দাসের ঝগড়া হয়েছিল বলে শুনেছি। সকালে খবর পেলাম সরস্বতি দাস মারা গেছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, শুক্রবার রাতে গোপাল দাস তার মাকে বেদম মারধর করেন। এতেই সরস্বতি দাসের মৃত্যু হয়েছে।  আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের