বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আততায়ী এলেন জোকারের বেশে, ‘হিসাব মেটালেন’ ম্যাক্সিকান ড্রাগ লর্ড

news-image

অনলাইন ডেস্ক : খুন হলেন ম্যাক্সিকোর এক সময়ের দৌর্দণ্ড প্রতাপশালী মাদক পরিবারের জ্যেষ্ঠ সদস্য। তিনি ছিলেন মাদক সাম্রাজ্যের প্রভাবশালী আরেলানো ফেলিক্স পরিবারের বড় ছেলে। তাকে মারতে শিশুদের একটি অনুষ্ঠানে আততায়ী এসেছিলেন জোকারের বেশে।

গতকাল বাজা ক্যালিফোর্নিয়া পেনিনসুলার ট্যুরিস্ট রিসোর্ট কাবো সান লুকাসে এক পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশুদের জন্য আয়োজিত অনুষ্ঠানে এসেছিলেন আরেলানো ফেলিক্স পরিবারের বড় ছেলে ৬৩ বছর বয়সী ফ্রান্সিসকো রাফায়েল আরেলানো ফেলিক্স। বাচ্চাদের মনোরঞ্জনের জন্য ওই অনুষ্ঠানে জোকার আনা হয়। এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু সিনেমার মতো জোকারের বেশে হাজির হলেন আততায়ী।

তদন্তকারী প্রসিকিউটর ইসাই আরিয়াস জানান, দুটো গুলি করা হয়েছে ফ্রান্সিসকোকে। একটি বুকে, আরেকটি মাথায়। মৃত্যু নিশ্চিত করতেই পেশাদার খুনী ওই দুই স্থানে গুলি চালান।

এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এক সময় মেক্সিকো থেকে ক্যালিফোর্নিয়ায় মাদক সরবরাহের বিশাল কাজটি নিয়ন্ত্রণ করতে আরেলানো ফেলিক্স ভাইয়েরা। তারা সাবেক তিজুয়ানা কার্টেলের সদস্য। এই ড্রাগ গ্রুপটি নিষ্ঠুরতার মাত্রা ছাড়ায়। এরাই স্টিভেন সোডারবার্গের ‘ট্রাফিক’ সিনেমার অনুপ্রেরণা।

আরেলানো ফেলিক্স পরিবারের ভাইদের অন্যান্যরা হয় খুন হয়েছেন, কিংবা গ্রেপ্তার করা হয়েছে তাদের। এক সময় তাদের সাম্রাজ্য ভাঙতে শুরু করে। দলের অন্তর্কলহও নানা সমস্যা সৃষ্টি করে।

১৯৯০ থেকে ২০০০ সালের মধ্যে আরেলানোরা তাদের ক্ষমতার চূড়ায় ছিলেন। পুরনো দেনা-পাওনার হিসাবে মেলাতেই এই খুনের ঘটনা ঘটেছে বলে মনে করেন ইউনিভার্সিটি অব মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস এর মাদক বাণিজ্য বিষয়ক বিশেষজ্ঞ রাউল বেনিটেজ।

ফ্রান্সিসকোকে সবাই ‘এল মেনসো (দ্য ডামি)’ নামেই চিনতেন। ১৯৮০ সালে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে চলে আসেন ম্যাক্সিকোতে। ১৯৯৩ সালেও একবার ম্যাক্সিকোতে গ্রেপ্তার করা হয় তাকে। জেলে ভালো ব্যবহারের জন্য সাজা কমে তার। মুক্তি পান ২০০৮ সালে।

বেনিতেজ জানান, তিজুয়ানা কার্টেল চেইন পুরোপুরি ভেঙে গেছে। তাদের নেতারা হয় জেলে পচে মরছেন, কিংবা খুন হয়েছেন। কিন্তু যারা এখনো বেঁচে আছেন, তাদের সঙ্গে বিরোধীদের অনেক হিসাব বাকি রয়ে গেছে।

তবুও নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, তিজুয়ানা শহরের সীমান্ত ঘেঁষে এখনো সেই মাদক সাম্রাজ্যের কিছু অংশ টিকে রয়েছে। এর নেতৃত্বে রয়েছেন আরেলানো ভাইদের বোন এনেদিনা আর তার ছেলে ফার্নান্দো। এই ছেলেটি এখন ‘ইঞ্জিনিয়ার’ নামেই সুপরিচিতি পেয়েছে। সূত্র : এমিরেটস

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু