,

যে কারণে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশি

news-image

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশি চালিয়ে কোনো কিছুই পায়নি পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৭টা থেকে প্রায় দুই ঘণ্টা ওই কার্যালয়ের ভেতরে তল্লাশি চালায় গুলশান থানার একটি দল। তল্লাশি শেষে পুলিশ একটি তালিকা তৈরি করে। যেই তালিকায় কিছু পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পিকআপ ভ্যানে করে কিছু বাঁধাই করা বই আনা হয়েছিল আর তা থেকেই ধারণা করা হয়েছিল এখানে অন্য কিছু রয়েছে। এর প্রেক্ষিতেই আদালত একটি সার্চ ওয়ারেন্টের ইস্যু করেন।

সেই সার্চ ওয়ারেন্টের ভিত্তিতেই খালেদা জিয়ার কার্যালয়ে রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড চলছে কি না, কিংবা কোনো ডকুমেন্ট রয়েছে কি না তা দেখতে এই তল্লাশি চালানো হয় বলে জানান গুলশান থানার ওসি আবু বক্কর সিদ্দিক। তল্লাশি শেষে সাংবাদিকদের তিনি জানান, তেমন কিছুই পাওয়া যায়নি।

এদিকে, তল্লাশির এই ঘটনা দলের চেয়ারপারসনকে হয়রানি ও মানসিকভাবে বিপর্যস্ত করার লক্ষেই করা হয়েছে বলে মনে করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী আহমেদ। তল্লাশির সময় গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের