,

ধর্ষণের শিকার তরুণীদের ছবি প্রকাশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে ধর্ষণের শিকার তরুণীদের ছবি যারা সামাজিক মাধ্যমে ছড়িয়েছেন তাদের বিরুদ্ধে অতিশিগগির ব্যবস্থা নেবে পুলিশ।

২০ মে শনিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।

আব্দুল বাতেন বলেন, বনানীতে ধর্ষণের শিকার দুই তরুণীর ছবি ফেসবুকে প্রকাশের মাধ্যমে যারা তাদের হেয় করার চেষ্টা করছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। বিষয়টি সাইবার ক্রাইমকে অবহিত করা হবে।

প্রসঙ্গত, ২৮ মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে ধর্ষণের শিকার হন দুই বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণী। ওই ঘটনার প্রায় ৪০দিন পর গত ৬ মে বনানী থানায় অভিযুক্ত সাফাত আহমেদ, নাঈম আশরাফ ও সাদমান সাকিফসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন তারা। পরে পুলিশ বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে।

গ্রেফতারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ধর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা