,

কানের ফ্যাশন : দুলের দাম পৌণে ৬ কোটি ডলার!

news-image

অনলাইন ডেস্ক : কানের ফ্যাশন দুলের কোন বিকল্প নেই। আর এই এক জোড়া দুলে দাম যদি হয় পৌণে ৬ কোটি ডলার! তাতেও অবাক হওয়ার কিছু নেই। এমনই এক ঘটনা ঘটেছে সুইজারল্যান্ডে। এবার জেনেভায় এক জোড়া হিরার দুল রেকর্ড দামে বিক্রি হয়েছে। দুল দুটির দাম ৫ কোটি ৭৪ লাখ ডলার। দুল দুটি বিক্রি হয়েছে আলাদা আলাদা। নাম প্রকাশে অনিচ্ছুক এশীয় এক ক্রেতা দুল দুটি কিনে নিয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট নিলামকারী প্রতিষ্ঠান। দুটি দুলের একটির নাম ‘দ্য অ্যাপোলো ব্লু’। এটি নীল রঙের হীরা। অন্য দুলের হীরাটি হালকা গোলাপি রঙের। নাম ‘দ্য আর্টেমিস পিংক’।

সোথেবিস নামের নিলামকারী প্রতিষ্ঠান মঙ্গলবার জেনেভায় এ নিলামের আয়োজন করে। ‘দ্য অ্যাপোলো ব্লু’ হিরাটি সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে। দাম উঠেছে প্রায় ৪ কোটি ২১ লাখ ডলার। নিলাম হওয়া এ ধরনের হীরার মধ্যে অ্যাপোলো ব্লু আকারে সবচেয়ে বড়। এর ওজন প্রায় ১৪ দশমিক ৫৪ ক্যারট।
নিলামকারী প্রতিষ্ঠান আশা করেছিল, এর দাম উঠবে ৩ কোটি ৮০ লাখ ডলার থেকে ৫ কোটি ডলারের মধ্যে। সেদিক থেকে প্রতিষ্ঠানের আশা পূরণ হয়েছে। অন্যদিকে গোলাপি রঙের ‘দ্য আর্টেমিস পিংক’ হিরাটি বিক্রি হয়েছে ১ কোটি ৫৩ লাখ ডলারে। এর দাম ধরা হয়েছিল ১ কোটি ২০ থেকে ১ কোটি ৮০ লাখ ডলার। এর ওজন প্রায় ১৬ ক্যারাট। গোলাপি রঙের হিরাটি রাসায়নিকভাবে সবচেয়ে ‘শুদ্ধ’ বলে জানিয়েছে জেমোলজিক্যাল ইন্সটিটিউট অব আমেরিকা। বিশেষজ্ঞদের মতে, এই হিরা অনেক স্বচ্ছ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে