,

সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স, জঙ্গিবাদ রুখে দিলে দেশের উন্নয়ন আরো দ্রুত সম্ভব-আইনমন্ত্রী

news-image

তৌহিদুর রহমান নিটল , ব্রাহ্মণবাড়িয়া : আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। বর্তমান সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স। তবে জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স আনতে গেলে দেশের প্রতিটি পরিবারের সদস্যকে সরকারকে সহযোগিতা করতে হবে। জঙ্গিবাদ রুখে দিলে দেশের উন্নয়ন আরো দ্রুত সম্ভব। জনগনের উন্নয়নই সরকারের ব্রত। তাই জনগনকে সাথে নিয়েই সরকার এগিয়ে যাবে। জনগনের সহযোগিতা থাকলে সরকারের কাঙ্খিত লক্ষ্য অর্জন করা কঠিন হবে না। এছাড়াও তিনি বলেন, মাদকের যে আগ্রাসন তাও একটি ষড়যন্ত্রের অংশ। মাদকের বিরুদ্ধে সকলে এগিয়ে না আসলে সব কিছু পুলিশ একা করে দিতে পারবেনা। তিনি শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নব-নির্মিত থানা ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের চট্রগ্রাম রেঞ্জের ডি, আই,জি এস, এম, মনিরুজ্জামান (বিপিএম, পিপিএম) এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, কসবা উপজেলা চেয়ারম্যান আনিসুল হক ভূইয়া, কসবা পৌর সভার মেয়র এমরান উদ্দিন জুয়েল প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে