,

চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৪

news-image

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে ৪ জন নিহত ও অন্তত ৪ জন আহত হয়েছেন।
শনিবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার বাঁশবাড়িয়া এলাকার পথচারী মনিকা রানী দাস (৪৫), নগরীর বহদারহাট এলাকার মো. নাসের (৬০), পাঁচলাইশ থানার বালুচরা এলাকার সোলেমান (৫০) ও ষোলশহরের আরিফ (২৮)।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান জানান, আত্মীয়ের মৃত্যুর খবরে একটি মাইক্রোবাসে (চট্ট-মেট্র-চ-১১৪৬৪২) করে আটজন বারইয়ারহাট যাচ্ছিলেন।

পথে ওই এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ওই পথচারী ও মাইক্রোবাসের দুই যাত্রী মারা যান।

স্থানীয়রা আহত পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরিফ মারা যান।

খবর পেয়ে লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এসআই মনিরুজ্জামান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা