,

আফগান বাহিনীর নতুন অভিযানে ১১৩ জঙ্গি নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গি দমনে নতুন করে বড় আকারের অভিযান শুরু করেছে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী। দেশটির কয়েকটি প্রদেশে নিরাপত্তা বাহিনীর নতুন এই অভিযানে অন্তত ১১৩ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া, কমপক্ষে ৫০ জন আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছে বলেও জানানো হয়েছে।

এ ব্যাপারে শুক্রবার আফগান সরকার জানায়, আফগান জাতীয় প্রতিরক্ষা এবং নিরাপত্তা বাহিনী গত ২৪ ঘণ্টায় আলাদা আলাদাভাবে কয়েকটি প্রদেশে জঙ্গি নির্মূল অভিযান চালিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী এ অভিযানের সময় জঙ্গিদের অস্ত্র দখল করেছে এবং রাস্তার ধারে পেতে রাখা বোমা নিষ্ক্রিয় করেছে। এ অভিযান দেশটির ৩৪টি প্রভিন্সের মধ্যে কমপক্ষে ১৭টিতে পরিচালনা করা হচ্ছে বলেও জানানো হয়।

প্রসঙ্গত, গত দু’বছরে আফগানিস্তান থেকে বিদেশি বাহিনী চলে যাওয়ার পর থেকে দেশটিতে তালেবান জঙ্গিদের বাড়তে থাকা হামলা ঠেকাতে আফগান নিরাপত্তা বাহিনী আপ্রাণ লড়াই করে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা