,

পুতিনের সাবেক স্ত্রীর বিরুদ্ধে ‘জালিয়াতির’ অভিযোগ!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার তারই সাবেক স্ত্রীর বিরুদ্ধে ‘অর্থ জালিয়াতির’ অভিযোগ উঠেছে। রাশিয়ার সম্পত্তির নানা নথি যাচাই-বাছাই করে গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করে সংবাদ সংস্থা রয়টার্স।

জানা গেছে, ফার্স্ট লেডি থাকার সময় গোপনে তিনি একটি অলাভজনক প্রতিষ্ঠান চালু করেন। পরে ওই ফাউন্ডেশন একটি ঐতিহ্যবাহী অভিজাত ভবনের মালিকানা পায়। ওই ভবন থেকে ভাড়া বাবদ মোটা অঙ্কের যে অর্থ আসে, তার প্রায় পুরোটা পায় একটি বেসরকারি কোম্পানি। আর এই কোম্পানির মালিকের নাম, একই নাম পুতিনের সাবেক স্ত্রীরও। তবে দুজন একই ব্যক্তি কি না, তা তাত্ক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

অভিজাত ওই ভবনটির নাম ভলকনস্কি হাউস। সোভিয়েত আমলেরও আগে নির্মিত এ ভবনের অবস্থান মস্কোর প্রাণকেন্দ্রে। বর্তমানে এর মালিকানায় রয়েছে অলাভজনক প্রতিষ্ঠান দ্য সেন্টার ফর দ্য ডেভেলপমেন্ট অব ইন্টার পারসনাল কমিউনিকেশনস (সিডিআইসি)।

এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠে ২০০২ সালে। স্থানীয় পত্রিকা রসিসকায়া গেজেট ওই সময় এক খবরে জানায়, সিডিআইসি প্রতিষ্ঠায় সহযোগিতা করেন পুতিনের সাবেক স্ত্রী লিউদমিলা পুতিনা। লিউদমিলার সঙ্গে পুতিনের দাম্পত্যজীবন ১৯৮৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত।

রসিসকায়া গেজেটের খবর অনুযায়ী, ২০০৬ সালে লিউদমিলা সিডিআইসির ট্রাস্টি ছিলেন। এছাড়া ভবন মেরামতের ক্ষেত্রে পুতিন নানাভাবে সহযোগিতা করেন। ভলকনস্কি হাউসে সিডিআইসির একটি অফিস আছে। ভবনের বাকি অংশ ভাড়া দেওয়া। রাষ্ট্রীয় দুটি ব্যাংকও সেখানে অফিস ভাড়া নিয়েছে। আর ভাড়া বাবদ ওই ভবন থেকে বছরে কোটি কোটি ডলার আয় হয়।

রয়টার্সের খবরে বলা হয়, ভবনটিতে যতগুলো প্রতিষ্ঠান আছে, সবার কাছ থেকে ভাড়া আদায় করে মেরিডিয়ান নামের একটি কোম্পানি। এই কোম্পানির ৯৯ শতাংশের মালিক আবার ইন্টারসার্ভিসেস নামের আরেকটি প্রতিষ্ঠান। ২০১৪ সাল থেকে এই কোম্পানির (ইন্টারসার্ভিসেস) মালিকানায় রয়েছেন এক নারী। তাঁর নাম লিউদমিলা আলেকজান্দ্রোভনা স্ক্রেবনায়োভা। পুতিনের সাবেক স্ত্রীর পারিবারিক নামও হুবহু এই নারীর মতোই।

তবে রয়টার্স বলছে, লিউদমিলা আলেকজান্দ্রোভনা স্ক্রেবনায়োভা নামের এই নারী পুতিনের সাবেক স্ত্রী কি না, তা তারা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি। কিন্তু সন্দেহ করার যথেষ্ট যুক্তিও আছে। কারণ এ কোম্পানির (ইন্টারসার্ভিসেস) সাবেক মহাপরিচালক ছিলেন ওলগা আলেকজান্দ্রোভনা তিসোমায়েভা, যাঁকে রাশিয়ার একাধিক গণমাধ্যম পুতিনের সাবেক স্ত্রীর বোন হিসেবে খবরে উল্লেখ করেছিল। সূত্র: রয়টার্স

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে