,

বার্সেলোনা ছাড়ছেন নেইমার?‌

news-image

 

স্পোর্টস ডেস্ক :চলতি মৌশুম শেষ হলেই বার্সাকে বিদায় জানাবেন নেইমার। কোথায় যাবেন, তা এখনও ঠিক না হলেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ব্রাজিলের এই তারকাকে পেতে আগ্রহী। শোনা যাচ্ছে, খোদ নেইমারের বাবা নাকি চাইছেন তার ছেলে ম্যান ইউতে খেলুক।

এমনিতে বার্সেলোনায় খেলা নিয়ে নেইমারের কোন সমস্যা নেই। দলের বাকি দুই তারকা লিওনেল মেসি এবং লুই সুয়ারেজের সঙ্গে তার সম্পর্ক ভাল। কিন্তু বার্সায় কখনই তিনি প্রধান খেলোয়াড় হয়ে উঠতে পারবেন না, অন্তত যতদিন মেসি রয়েছেন। নেইমার চাইছেন আরও বেশি খেতাব জিততে এবং ব্যক্তিগত পারফরমেন্স দিয়ে নিজেকে ব্যালন ডি’‌ওরের দৌড়ে রাখতে। সেটা করতে গেলে মেসির ছায়া থেকে বেরোনো প্রয়োজন। সে কারণেই নেইমারের লক্ষ্য এমন ক্লাব, যা তাকে নায়কের মর্যাদা দিতে পারবে।

এদিকে ম্যান ইউয়ের কোচ হোসে মরিনহোও নাকি ব্রাজিলীয় তারকাকে নিতে আগ্রহী। আগামী মৌশুমে আক্রমণভাগ জোরদার করতে তারা বেশ কিছু তারকাকে নিতে ইতিমধ্যেই তৈরি। জল্পনা চলছে রিয়েল মাদ্রিদের তারকা জেমস রদ্রিগেজকে নিয়েও।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা