,

প্রিয়াঙ্কার প্রশংসায় ক্যারোলিন

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার প্রশংসা করলেন আমেরিকান প্রযোজক ক্যারোলিন ওয়াটারলো। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে প্রশংসা করেন তিনি।

সাক্ষাতকারে প্রিয়াঙ্কা সম্পর্কে জানতে চাইলে ক্যারোলিন বলেন, ‘আমেরিকার মানুষ প্রিয়াঙ্কাকে ভালোবেসে ফেলেছেন। সে অনেক ভালো।’

৮৯তম অস্কার আসরে সেরা তথ্যচিত্র বিভাগে অস্কার পেয়েছে ওজে: মেড ইন আমেরিকা । ওজে সিম্পসনের জীবন নিয়ে নির্মিত হয়েছে এই তথ্যচিত্র। এই তথ্যচিত্রের প্রযোজক ক্যারোলিন ওয়াটারলো।

এবিসি চ্যানেলের কোয়ান্টিকো টিভি সিরিজে অভিনয় করে হলিউডে পরিচিতি পান প্রিয়াঙ্কা।

কোয়ান্টিকো টিভি সিরিজে প্রথম ও দ্বিতীয় সিরিজে অভিনয় করেছেন এই অভিনেত্রী। দ্বিতীয় সিরিজে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে কিছুদিন আগে সমালোচনার মুখে পড়েন তিনি। কোয়ান্টিকো এর তৃতীয় সিরিজেও কাজ করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা।

বর্তমানে বেওয়াচ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া। এ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হবে এই অভিনেত্রীর। এতে ডোয়াইন জনসনের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন তিনি। আগামী ২৫ মে মুক্তি পাবে সিনেমাটি।

এ ছাড়া অ্যা কিড লাইক জেক শিরোনামের হলিউডের আরেকটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। এতে অমল নামের সিঙ্গেল মাদারের ভূমিকায় অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা