,

কোমিকে ‘পাগল’ বললেন ট্রাম্প

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :হোয়াইট হাউসে সিনিয়র রুশ কর্মকর্তাদের সাথে এক আনুষ্ঠানিক বৈঠকে সাবেক এফবিআই পরিচালক জেমস কোমিকে ‘সত্যিকারের পাগল’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস এ দাবি করেছে।

প্রতিবেদনে বলা হয়, ওই বৈঠকে কোমিকে চাকুরিচ্যুত করার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনি কতটা চাপমুক্ত হয়েছেন তারও বর্ণনা দিয়েছেন। ট্রাম্প বলেন, ‘রাশিয়ার কারণে আমি বিরাট চাপের মুখে ছিলাম। এখন সেই চাপ নেমে গেছে।’

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সাথে গত সপ্তাহে ওভাল অফিসে বৈঠকটি হয়। রুশ যোগাযোগ নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে যে অভিযোগটি রয়েছে, তার কেন্দ্রবিন্দুতেই রয়েছেন এই কিসলিয়াক।

ওই বৈঠকের লিখিত বিবরণীর বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করেছে দ্যা নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনে ট্রাম্পের বক্তব্যের যে ভাষার উল্লেখ আছে তা নিয়ে কোনো প্রতিবাদ করেনি হোয়াইট হাউস।

এমন সময়ে নিউইয়র্ক টাইমসে এই প্রতিবেদন ছাপা হয়েছে, যখন প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরবের উদ্দেশে ওয়াশিংটন ত্যাগ করেছেন ট্রাম্প।

সম্প্রতি এফবিআই প্রধানের পদ থেকে কোমিক বরখাস্ত করেন ট্রাম্প। গত নির্বাচনে ট্রাম্পের প্রচারণা দলের সঙ্গে রাশিয়ার যোগসাজশের বিষয়টি তদন্ত করছিলেন কোমি। ফলে বিরোধী দল ডেমোক্রেট শিবির ছাড়াও নিজ দল রিপাবলিকানেরও সমালোচনার মুখে পড়েন তিনি। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা