,

কলকাতাকে উড়িয়ে দিয়ে ফাইনালে মুম্বাই

news-image

স্পোর্টস ডেস্ক : শুরুর দাপটটা আর ধরে রাখতে পারলো না কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় কোয়ালিফাইংয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৬ উইকেটের বড় ব্যবধানে হেরে শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়ে গেল শাহরুখ খানের কলকাতার।

শুক্রবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতার দেয়া ১০৮ রানের টার্গেট ৪ উইকেট হারিয়ে ৩৩ বল বাকি থাকতেই টপকে যায় মুম্বাই। ফাইনালে মুম্বাইয়ের প্রতিপক্ষ রাইজিং পুনে সুপারজায়ান্ট।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই জাসপ্রিত বুমরাহ আর করণ শর্মার তোপের মুখে পড়ে গৌতম গম্ভীর বাহিনী। ক্রিস লিন ৪ রান করে, সুনিল নারিন ১০ রান করে আউট হয়ে যান।

এরপর নিয়মিত বিরতিতে গম্ভীর ১২, উথাপ্পা ১, জাগ্গি ২৮, গ্রান্ডহোম শূন্য, সুর্যকুমার যাদব সর্বোচ্চ ৩১, পিযুশ চাওলা ২, নাথান কাউল্টার নেইল ৬, উমেশ যাদব ২, এবং অঙ্কিত রাজপুত আউট হন ৪ রান করে।

মুম্বাইর বোলারদের মধ্যে ৪ ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন করণ শর্মা। ৩ ওভারে ১ মেডেন এবং ৭ রান দিয়ে ৩ উইকেট নেন জাসপ্রিত বুমরাহ। মিচেল জনসন ২৮ রান দিয়ে নেন ২ উইকেট। বাকি ১ উইকেট নেন লাসিথ মালিঙ্গা।

জবাব দিতে নেমে ক্রনাল পান্ডের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩৩ বল হাতে রেখেই জয় পায় মুম্বাই। ক্রনাল ৪২ রানে অপরাজিত থেকে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন। এছাড়া রোহিত শর্ম ২৬ রান করেন।

কলকাতার হয়ে চাওলা ২টি, উমেশ যাদব ও নেইল ১টি করে উইকেট লাভ করেন।

রোববার ১০ম আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা