,

ভিসা খুলছে সংযুক্ত আরব আমিরাতে !

news-image

সংযুক্ত আরব আমিরাতে ২০১২ সালে বাংলাদেশীদের ভিসা দেওয়া বন্ধ করে দেয়। দীর্ঘ দিনের জল্পনা কল্পনার পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলামের সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফরে অনেকটা আশার আলো দেখা যাচ্ছে।
সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বলেন, “সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের সাথে চলমান আলোচনায় আমরা তাদের সাথে সম্মত হয়েছি যে সংযুক্ত আরব আমিরাতে আসার পর অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা ও ব্যাকগ্রাউন্ড ভালো ভাবে খতিয়ে দেখা হবে”।
রাষ্ট্রদূত বলেন, “সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের দ্বারা সংঘটিত অপরাধের সংখ্যা বৃদ্ধি নিয়ে কিছু নিরাপত্তার বিষয়ে উদ্বেগ ছিল। আমরা এই দেশের সরকারকে আশ্বস্ত করেছিলাম যে সমস্যা মোকাবেলা করার জন্য পদক্ষেপ নেয়া হবে।
বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম ১৬ মে তারিখে আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের মানবাধিকার ও অর্থনীতি বিষয়ক মন্ত্রী সাকুর ঘোবাশের সঙ্গে দেখা করেন।
তিনি বলেন, আমরা আশাবাদী যে কর্মসংস্থান ভিসা দ্রুত চালু হবে এবং আরো বাংলাদেশী সংযুক্ত আরব আমিরাত আসতে সক্ষম হবে। উভয় দেশের কর্মকর্তাদের মধ্যে বৈঠকে ইতিবাচক ফলাফল রয়েছে।
আনুমানিক ৭ লক্ষ থেকে ৮ লক্ষ বাংলাদেশী শ্রমিক দক্ষ ও অদক্ষ উভয় শাখায় কাজ করছে। দূতাবাসের তথ্য অনুযায়ী, প্রায় ৭০০ থেকে ৮০০ বাংলাদেশি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের জেলে বন্দি রয়েছে।
২০১৪ সালে, সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশ নিরাপত্তা সহযোগিতার বিষয়ে দুইটি চুক্তি স্বাক্ষর করে, যার মধ্যে বন্দী বিনিময় ও রয়েছে।
২০১৫ সালে, সংযুক্ত আরব আমিরাত ঢাকায় একটি ভিসা সেবা কেন্দ্র চালু করে যাতে ভিসা প্রক্রিয়া সহজতর করা যায়। রাষ্ট্রদূত আরও বলেন, কেন্দ্রটি কার্যকরী। তবে আমরা আশা করি এটি ভিসা সংক্রান্ত কাজে পূর্ণ স্বচ্ছন্দে পরিচালিত হবে।
রাষ্ট্রদূত আরও যোগ করলেন, সংযুক্ত আরব আমিরাত অনেক প্রগতিশীল শ্রম সংস্কার বাস্তবায়ন করছে এবং আমরা আশা করি এর ফলে বাংলাদেশী শ্রমিকদের অনেকের দুর্দশাকে বিবেচনায় আনা হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে