,

সিলেটে আখলু বাহিনীর হামলা, গুলিবিদ্ধসহ আহত ১০

news-image

সিলেট প্রতিনিধি : সিলেটের ওসমানীনগর উপজেলার সিকন্দপুরে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের লোকজনের উপর হামলা চালিয়েছে উমরপুর ইউনিয়নের ইউপি সদস্য আখলু মিয়ার লোকজন। এতে একজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজের পর সিকন্দরপুর জামে মসজিদের সামনে হামলার এ ঘটনা ঘটে।

আহতদের কয়েকজন হলেন- সিকন্দরপুরের আফজাল খান, মালেক মিয়া, ফজর আলী, মামুন, কিবরিয়া ও গোলাম হোসেন। এর মধ্যে মালেক মিয়া গুলিবিদ্ধ। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে।

আহতরা জানান- পূর্ব বিরোধের জের ধরে জুম্মার নামাজের পর আখলু মেম্বারের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায়। এসময় দৌঁড়ে আত্মরক্ষার সময় আখলু বাহিনীর সদস্যরা গুলি ছুঁড়ে।

প্রসঙ্গত, আধিপত্য বিস্তার নিয়ে সিকন্দরপুরের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে আগেও কয়েকবার সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। গত কয়েকদিন আগে মামলার আসামি আখলু মেম্বারকে সিলেট কোতোয়ালী থানা পুলিশ আটক করলেও ওসমানী নগর থানা পুলিশ রহস্যজনক কারণে তাকে তাদের থানায় নিয়ে যেতে অনাগ্রহ প্রকাশ করে। পরে মুচলেখা রেখে আখলুকে ছেড়ে দেয় কোতোয়ালী থানা পুলিশ। ছাড়া পাওয়ার কয়েক দিনের মধ্যেই এ হামলার ঘটনা ঘটলো।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের