,

শুরুতেই আয়ারল্যান্ডকে চেপে ধরেছে বালাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে আজ আবার স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। সিরিজে এগিয়ে যাওয়ার ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ দলে পরিবর্তন একটি। অভিষেক হচ্ছে বাঁ হাতি স্পিনার সানজামুল ইসলামের। তাঁকে জায়গা দিতে বাদ পরেছেন মেহেদী হাসান মিরাজ।

ফিল্ডিয়ে নেমেই স্বাগতিকদের চেপে ধরেছে বাংলাদেশের বোলাররা। কার্টার বয় মুস্তাফিজের কাছে পরাস্ত হয়ে দলীয় ও নিজের শূণ্য ফিরে গেছেন পল স্টারলিং।

ডাবলিনের আকাশে আজ কোনো মেঘ নেই। তবে সবুজ উইকেট আজও পেসারদের সাহস দিচ্ছে। উইকেট-কন্ডিশন বিচারে টসে জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠাতে দেরি করেননি অধিনায়ক মাশরাফি। গত শুক্রবার এই মালাহাইডেই এ দুই দলের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল। আজ অবশ্য সেখানে এখনো পর্যন্ত রৌদ্রোজ্জ্বল আবহাওয়াই। মালাহাইডের সবুজ উইকেটে তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ-মাশরাফি মুর্তজা, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমানদের কাঁধেই বাংলাদেশের গতি-আক্রমণের দায়িত্ব।

আয়ারল্যান্ডে দলেও এসেছে একটি পরিবর্তন। সিমি সিংয়ের পরিবর্তে দলে ঢুকেছেন অভিজ্ঞ এড জয়েস।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, সানজামুল ইসলাম, রুবেল হোসেন, মাশরাফি মুর্তজা, মোস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড দল: উইলিয়াম পোর্টারফিল্ড, পল স্টারলিং, এড জয়েস, নিয়াল ও’ ব্রায়ান, অ্যান্ডি ব্যালবারনি, কেভিন ও’ ব্রায়ান, গ্যারি উইলসন, জর্জ ডকরেল, ব্যারি ম্যাকার্থি, টিম মুরটাগ, পিটার চেজ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের