,

আজ ফাইনালে কেকে যাবে কেকেআর না মুম্বাই?

news-image

স্পোর্টস ডেস্ক : জিতলেই ফাইনাল। আবার হারলে বিদায় নিতে হবে আইপিএল থেকে। এমনই এক বাঁচা-মরার লড়াইয়ে আজ (শুক্রবার) মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গড়াবে কলকাতা-মুম্বাইয়ের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি। শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন, সনি সিক্স ও সনি ইএসপিএন। কেকেআর নাকি মুম্বাই, আজ ফাইনালে কে? ভক্তদের মাঝে বিরাজ করছে এমন প্রশ্নই।

দুদলের অতীত পরিসংখ্যান বলছে, এগিয়ে মুম্বাই। বলতে গেলে, একপেশে ফল। সব মিলিয়ে আইপিএলে দুদল মুখোমুখি হয়েছে ২০ বার। এর মধ্যে মুম্বাই জিতেছে ১৫ বার। আবার সাম্প্রতিক পারফরম্যান্সও এগিয়ে রাখছে মুম্বাইকে। চলতি আইপিএলে দুবার সাক্ষাৎ হয়েছে। দু’বারই হেরেছে কেকেআর।

দুদলের সর্বশেষ ম্যাচের কী অবস্থা? প্রথম কোয়ালিফায়ারে রাইজিং পুনে সুপারজায়ান্টের মুখোমুখি হয়েছিল মুম্বাই। ম্যাচটিতে ২০ রানে হেরে গেছে রোহিত শর্মার দল। পুনের ছুড়ে দেয়া ১৬৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মুম্বাইয়ের ইনিংস থেমেছে ১৪২ রানে।

অপরদিকে গত ম্যাচে তথা এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জয় পেয়েছে কেকেআর। গৌতম গম্ভীরের ঝটিকা ঝড়ে চ্যাম্পিয়নরা ছিটকে গেছে টুর্নামেন্ট থেকেই। ২০ ওভারে ৭ উইকেটে ১২৮ রান তোলে হায়দরাবাদ। এরপর শুরু হয় বৃষ্টি। নামে দফায় দফায়। শেষ পর্যন্ত ৬ ওভারে কেকেআরের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৮ রান। চার বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় গম্ভীর বাহিনী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে