,

মার্কিন বিমানের গা ঘেঁষে উড়ে গেল দুই চীনা জঙ্গি বিমান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব চীন সাগরে মার্কিন এক সামরিক বিমানের সঙ্গে ‘অপেশাদার’ আচরণ করেছে দুটি চীনা জঙ্গি বিমান, এমন অভিযোগ জানাচ্ছে মার্কিন সামরিক বাহিনী।

মার্কিন কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা সিএনএনের প্রতিবেদনে জানা গেছে, পূর্ব চীন সাগরের আন্তর্জাতিক আকাশসীমায় দু’টি সুখোয় এসইউ-৩০ মডেলের চীনা যুদ্ধবিমান বিপজ্জনকভাবে ডব্লিউসি-১৩৫ মডেলের এক মার্কিন সামরিক বিমানের পাশ ঘেঁষে উড়ে গেছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, বিমানটির মাত্র ১৫০ ফুট বা ৪৫ মিটার দূর দিয়ে উড়ে যায় দুটি চীনা যুদ্ধবিমান।

চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজের সহযোগিতায় ওই বিমানটি তখন আন্তর্জাতিক আকাশসীমায় তেজষ্ক্রিয়তার মাত্রা পরিমাপ করছিল। এটিকে নিয়মিত টহল বলে উল্লেখ করেছে মার্কিন সামরিক বাহিনী। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ওই মার্কিন বিমানটি পূর্ব চীন সাগরের আন্তর্জাতিক আকাশসীমায় টহল দিয়ে আসছে।

মার্কিন বিমানবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল লরি হজ জানান, ‘যথাযথ কূটনৈতিক ও সামরিক পথে চীনকে এ সম্পর্কে জানানো হয়েছে।’

চীন সাগরে মার্কিন উপস্থিতিকে বেইজিং সার্বভৌমত্বের প্রতি হুমকি বলে মনে করে। চীনের আপত্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্র চীন সাগরে সামরিক উপস্থিতি রেখেছে। বিবিসি ও সিএনএন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের