,

ফের একসঙ্গে প্রভাস-আনুশকা

news-image

বিনোদন ডেস্ক : বাহুবলি দিয়ে তারা সুপারহিট জুটি। বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমায় বাহুবলি ও দেবসেনার রসায়ন দেখে মুগ্ধ দর্শক। এর আগে মির্চি (২০১৩) সিনেমায় জুটি বেঁধে বক্স অফিসে সাড়া ফেলেছিলেন। ফের জুটিবদ্ধ হতে চলেছেন তারা। প্রভাসের পরবর্তী সিনেমা সাহো। এ সিনেমাতেই প্রভাসের বিপরীতে আনুশকাকে দেখা যাবে।

প্রভাস-আনুশকা জুটির সফলতা দেখে পরিচালক-প্রযোজকরা তাদের দিকেই ঝুঁকছেন বলে জানিয়েছে ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম।

জানা গেছে, প্রভাসের সাহো সিনেমায় অভিনয়ের জন্য আনুশকা শেঠির সঙ্গে কথা বলেছেন নির্মাতারা। প্রাথমিকভাবে তারা বলিউডের কাউকে নায়িকা চরিত্রে নেয়ার চিন্তা করেছিলেন। এজন্য ক্যাটরিনা কাইফ, শ্রদ্ধা কাপুর ও দিশা পাটানির নামও শোনা যায়। কিন্তু শেষ পর্যন্ত তাদের কাউকেই নেয়া হচ্ছে না। আনুশকা-প্রভাস জুটিকেই ফের পর্দায় হাজির করতে চাইছেন নির্মাতারা।

তবে প্রভাস-আনুশকা জুটিবদ্ধ হওয়ার বিষয়টি এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। বর্তমানে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন প্রভাস। ছুটি শেষে ফিরে সাহো সিনেমার শুটিং শুরু করবেন তিনি। তখনই নায়িকা কে হবেন সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিবেন নির্মাতারা।

তারা প্রথম জুটিবদ্ধ হন ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত বিল্লা সিনেমায়। তেলেগু ভাষায় তামিল সিনেমার রিমেক এ সিনেমাটিও ব্যবসাসফল হয়। আর বাহুবলি সিনেমাটি ভারতের ইতিহাসে অতীতের সকল রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের