,

জুতার ব্যবসা শুরু করলেন মেসি-সুয়ারেসের সঙ্গিনীরা

news-image

স্পোর্টস ডেস্ক : স্বামী কিংবা বয়ফ্রেন্ড বিশ্ব ফুটবলের বড় তারকা। তাই বলেই কী ঘরে বসে থাকতে হবে সঙ্গীনিদের? আধুনিক চিন্তা-চেতনার সঙ্গে এই ধারণা মানানসই না। তাই উপার্জনের পথে হাঁটলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির বান্ধবী রোকুজ্জো এবং তার বার্সা সতীর্থ উরুগুয়ের সুপারস্টার লুইস সুয়ারেসের স্ত্রী সোফিয়া বালবি। তাদের সঙ্গে যোগ দিলেন চেলসির সেজ ফাব্রেগাসের স্ত্রী ড্যানিয়েলা সিম্যান।

বার্সেলোনায় মেসি-সুয়ারেস আর নেইমার তো বিখ্যাত ‘এমএসএন’ পরিচিতি পেয়েছেন। তাদের মধ্যে সম্পর্কটাও বেশ মধুর। এই দুজনের সঙ্গেই দুর্দান্ত সম্পর্ক চেলসির সেজ ফাব্রেগাসের। ফাব্রেগাস প্রিমিয়র লিগ পেয়ে গিয়েছেন।  এখন মেসি-সুয়ারেজদের পাখির চোখ লা লিগায়। কিন্তু তাদের সঙ্গীনিদের মধ্যেও রয়েছে দারুণ সখ্যতা।  বলতে গেলে বার্সা-চেলসি একটা পরিবারের মতোই।

আগেই জানা গিয়েছিল যে, এই তিন হেভিওয়েটের পার্টনাররা জোট বেঁধে জুতার ব্যাবসা করবেন। এবার তারই পথা চলা শুরু হলো।  ইএসপিএন জানিয়েছে, আর্জেন্টাইন এক ডিজাইনারের সঙ্গে হাত মিলিয়েই জুতার দোকান খুলেছেন তারা। বার্সেলোনায় স্থাপিত এই স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং মেসি-সুয়ারেস এবং ফ্রাবেগাস।

মেসির অফিসিয়াল টুইটার আইডিতে অনুষ্ঠানের বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছে।  তাদের স্টোরের নাম দেওয়া হয়েছে ‘সারক্যানি’। এখন দেখার বিষয়, ফুটবল মাঠে সফলদের সঙ্গীনিরা ব্যবসায় সফল হতে পারেন কিনা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের