,

একচক্ষু ছাগলছানা ভাইরাল!

news-image

অনলাইন ডেস্ক : কেউ বলছেন দৈবিক, কেউ বলছেন বিরল। কিন্তু আসামের এক গণ্ডগ্রামে একচক্ষু ছাগলকে নিয়ে হুলুস্থুল কাণ্ড কয়েকদিন ধরে। সেই হোমারের মহাকাব্য ওডিসিতে এমন একচক্ষুর দৈত্যর বর্ণনা ছিল। কিন্তু কাল্পনিক কথা নয়, একচক্ষু প্রাণী যে বাস্তবেও আছে তারই প্রমাণ এই ছাগলছানা। মাত্র এক সপ্তাহ বয়স, তাতেই গোটা গ্রামের আকর্ষণের কেন্দ্রবিন্দু সে। এবার লোকমুখে তার বর্ণনা শুনে দূরদূরান্ত থেকেও লোকজন আসতে শুরু করেছে তার দর্শন পাওয়ার জন্য। অধিকাংশ মানুষই তাকে ঐশ্বরিক ভেবে তার পূজার্চনা শুরু করেছেন। শুধু একটা চোখই নয়, ওই ছাগলছানার কানও একটা। যদিও পশু চিকিৎসকদের মতে, এমন ছাগলের আয়ু বেশি হওয়ার কথা নয়। কিন্তু তাদেরও অবাক করে দিব্যি ছুটে-খেলে বেড়াচ্ছে ওই ছাগলছানা।

বিশেষজ্ঞদের বক্তব্য, ওই ছাগলছানা সাইক্লোপিয়ায় আক্রান্ত। এর ফলে ছাগলের গর্ভাবস্থায় ভ্রূণের মস্তিষ্কের ডান-বাম দুই অর্ধ আলাদা হয় না। যার ফলে ছাগলছানা এক চোখ, কান নিয়েই জন্মেছে। চোখের মণিও একটাই। চোখের পাতা এবং নাকও ঠিকঠাক নেই ওই ছাগলছানার। ওপর এবং নিচের ঠোঁট থাকলেও সেটা আকারে অনেক ছোট। ওপরের দিকের চোয়াল ছোট এবং কোনো দাঁত নেই ওই ছাগলছানার। কিন্তু এসব থোড়াই কেয়ার গ্রামবাসীর। তাদের কাছে ওই ছাগলছানা সাক্ষাৎ ঈশ্বরের অংশ। দৈবিক ভেবে তাকে পূজার্চনাও শুরু হয়েছে।

অদ্ভুতদর্শন ছাগলছানার মালিক মুখুরি দাস জানিয়েছেন, তিনি খুবই চমকে গিয়েছিলেন ছানাটিকে দেখে। মিরাকল ভেবে লোকজন তাঁর বাড়িতে আসতে শুরু করেছেন ওই ছানাকে দেখতে। তার পরই পশু চিকিৎসকদের বাড়িতে ডেকে ছানাটিকে পরীক্ষা করান তিনি। চিকিৎসকরা বলেছিলেন, কয়েকদিনের মধ্যেই মারা যাবে ছাগলটি। কিন্তু বাস্তবে তা হয়নি। সূত্র : সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে