,

স্বর্ণ ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট প্রত্যাহার

news-image

নিজস্ব প্রতিবেদক : আপন জুয়েলার্সে শুল্ক গোয়েন্দাদের অভিযানের প্রেক্ষাপটে জাতীয় রাজস্ব বোর্ডের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে সারাদেশে অনির্দিষ্টকাল ধর্মঘট ডাকার তিন ঘণ্টার মধ্যে তা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ আগারওয়াল এ তথ্য জানান।

তিনি জানান, স্বর্ণ ব্যবসায়ীদের ধর্মঘট ডাকার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির নেতৃবৃন্দের সঙ্গে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের বৈঠক হয়েছে। বৈঠকে ফলপ্রসু আলোচনার পর জুয়েলার্স সমিতির নেতৃবৃন্দ ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। কিছুক্ষণের মধ্যে তারা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেবেন।

এ বৈঠকে এফবিসিসিআই-এর নব নির্বাচিত সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

এর আগে বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে দেশজুড়ে অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা করেন স্বর্ণ ব্যবসায়ীরা।

এ সময় বাংলাদেশ জুয়েলার্স সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বৃহস্পতিবার কোনো নোটিশ ব্যতীত জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আমিন জুয়েলার্সে অভিযান ও প্রতিষ্ঠানের ম্যানেজারকে আটক করার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা