,

গাড়িতে নিজের সন্তান নিজেই প্রসব করালেন চিকিৎসক!

news-image

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পেটালুমা ভ্যালি হাসপাতালের ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ ভিক্টোরিয়া উইলিয়ামস। নিজ কর্মস্থলে তিনি শত শত সন্তান প্রসব করিয়েছেন। কিন্তু নিজের সন্তানকে নিজেই প্রসবের চিন্তা হয়তো করেননি। যদিও সেটাই হলো বাস্তবে।

স্থানীয় সময় ২ মে ভোরে প্রসব বেদনা শুরু হয় ভিক্টোরিয়ার। ভোর পৌনে ৭টার দিকে তাঁর গর্ভাশয়ের পানি ভাঙতে শুরু করে। বিষয়টি তিনি স্বামী অ্যাডাম ও মেয়েকে জানান। ওই দুজনকে নিজ কর্মস্থলের শিশু জন্মদানকেন্দ্রে নিয়ে যেতে বলেন সেই নারী। তাঁর কথা অনুযায়ী, স্বামী গাড়িতে করে হাসপাতালের দিকে ছুটে চলেন। কিন্তু যানজটে পেয়ে বসে তাঁদের। প্রসব বেদনাও বাড়তে থাকে। প্রায় এক ঘণ্টা ধরে এমন অবস্থা চলার পর গাড়িতেই জন্ম নেয় ফুটফুটে একটি মেয়েশিশু।

ফেসবুকে দেওয়ার এক পোস্টে পুরো বিষয়টি জানিয়েছেন ভিক্টোরিয়া। তিনি জানান,শিশু জন্মদানের কোনো প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ হাতছাড়া করতে চান না তিনি। প্রসব করাতে রাতে ডাকা হলেও সারা দিয়েছেন তিনি। তাই নিজের সন্তানকেও হাসপাতালে নিয়ে প্রসব করাতে চেয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেটি আর সম্ভব হয়নি।

ভিক্টোরিয়া জানান, প্রসব বেদনা বুঝতে পেরে তাঁর স্বাম অ্যাডাম খুব দ্রুত গাড়ি চালাচ্ছিলেন। কিন্তু এর পরও হাসপাতাল পর্যন্ত স্ত্রীকে নিয়ে যেতে পারেননি তিনি।

গাড়িতে জন্ম নেওয়া সন্তানের নাম রাখা হয়েছে কেইনোয়া ইসাবেলা। নবজাতকটি সুস্থ ও স্বাভাবিক আছে।

‘আমরা খুবই, খুবই ভাগ্যবান। খারাপ অনেক কিছুই হতে পারত’, বলেন ভিক্টোরিয়া।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে