,

ইমাম শেখের মতো চাকরি আশা করছেন প্রধানমন্ত্রীকে রিকশায় ঘোরানো টিপু

news-image

নিউজ ডেস্ক : গোপালগঞ্জের ভ্যান চালক ইমাম শেখকে শেখ হাসিনা বিমান বাহিনীতে চাকরির ব্যবস্থা করে দেয়ায় একই রকম আশা করছেন নেত্রকোনার রিকশা চালক টিপু সুলতান।

হাওরাঞ্চল পরিদর্শনে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিকশায় ঘোরানোর পর সরকার প্রধানের কাছ থেকে যোগ্যতা অনুযায়ী চাকরি পাবেন বলে আশা করছেন। তার বাড়ি সদর উপজেলার দক্ষিণ বিশিরা গ্রামে।

বৃহস্পতিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শনে গিয়ে খালিয়াজুড়ীতে রিকশায় চড়েন প্রধানমন্ত্রী। রিকশার চালক টিপু সুলতান বলেন, বেলা আড়াইটার দিকে আমার রিকশায় চড়ে খালিয়াজুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৫০ গজ দূরের ডাকবাংলায় যান প্রধানমন্ত্রী। মিনিট পাঁচেকের যাত্রা।

জেলা প্রশাসন তাকে আগে থেকেই ঠিক করে রেখেছিল জানিয়ে টিপু বলেন, এজন্য তাকে রিকশাসহ নেত্রকোনা থেকে খালিয়াজুড়ী নিয়ে যাওয়া হয়। যাত্রা শেষে প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে তিন হাজার টাকা দেওয়া হয়েছে বলে জানান টিপু।

প্রধানমন্ত্রী রিকশায় উঠে তার নাম জিজ্ঞেস করেছেন জানিয়ে টিপু বলেন, লেখাপড়া কতদূর করেছি সে কথাও জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আমার রিকশায় উঠায় আমি খুব খুশি।

নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিরা গ্রামের রিকশা মোকবুল হোসেনের ছেলে টিপু নবম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। বাবা- মা ছাড়া পাঁচ ভাই ও পাঁচ বোনের সংসারে তিনি দ্বিতীয় সন্তান। বাবা কৃষি কাজ করেন।

বড় সংসারের স্বচ্ছলতার আশায় স্থায়ী একটি চাকরির আশা করা টিপু বলেন, আমার যোগ্যতা অনুযায়ী প্রধানমন্ত্রী আমাকে যদি একটা চাকরি দেয় তাহলে আমার সংসারটা ভালো চলবে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গীপাড়ায় গিয়ে যার ভ্যানে চড়েছিলেন, সেই ইমাম শেখ ৩১ জানুয়ারি বিমান বাহিনীতে বেকারির ‘সরবরাহকারী’ হিসেবে অস্থায়ী ভিত্তিতে যোগ দেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে