,

এমপিদের সঙ্গে কথা বলে চিকিৎসা সহায়তার চেক বিতরণের সুপারিশ

news-image

আগামী অর্থবছরের (২০১৭-১৮) বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
একইসঙ্গে স্থানীয় এমপিদের সাথে সমন্বয় করে লিভার সিরোসিস ও ক্যান্সারসহ দুরারোগ্য ব্যাধির চিকিৎসা সহায়তার জন্য দেওয়া সরকারি অনুদানের চেক বিতরণের সুপারিশ করা হয়েছে।
সংসদ ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেন। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, মনোরঞ্জন শীল গোপাল, আয়েশা ফেরদাউস, মো. হাবিবে মিল্লাত, শেখ হাফিজুর রহমান, মো. আব্দুল মতিন, বেগম লুৎফা তাহের ও সৈয়দা সায়রা মহসীন বৈঠকে অংশ নেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমানসহ সংল্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে কমিটি সমাজসেবা অধিদপ্তরের শূণ্য পদগুলো জরুরিভিত্তিতে পূরণ করে পদোন্নতিযোগ্য পদে পদোন্নতি প্রদান করার সুপারিশ করা হয়। এছাড়া কমিটি অটিস্টিক শিশুদের জন্য সুনির্দিষ্ট ক্যারিকুলাম ও বিশেষায়িত শিক্ষক নিয়োগের সুপারিশ করে।

– See more at: http://www.bd-pratidin.com/city-news/2017/05/18/232849#sthash.Drc2cjI7.dpuf

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের