,

ল্যাবএইড হাসপাতালে দুদক টিম

রাজধানীর ল্যাবএইড হাসপাতালের বোর্ড অব ডিরেক্টরদের অবৈধ সম্পদের অভিযোগের বিষয়ে খোঁজ নিতে আজ বৃহস্পতিবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা হাসপাতালে গিয়েছিলেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, আজ বেলা ১টার দিকে দুদকের পরিচালক সৈয়দ ইকবালের নেতৃত্বে তিন সদস্যের একটি দল ল্যাবএইড হাসপাতালে যায়। তারা ল্যাবএইড হাসাতালের কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন।

দুদক টিম ল্যাবএইডের মহাব্যবস্থাপক ডা. এম এ শামীম, চিফ অপারেটিং অফিসার আল এমরান চৌধুরী এবং উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মনজুর উল মোল্লার সাথে কথা বলেন। উপস্থিত দুদক টিমে অন্য দুজন হলেন উপপরিচালক শামসুল আলম এবং উপসহকারী পরিচালক শাহিদ উজ্জামান।

দুদক কর্মকর্তা জানান, ল্যাবএইডের বোর্ড অব ডিরেক্টরদের অবৈধ সম্পদ রয়েছে, এমন অভিযোগের ভিত্তিতে দুদক কর্মকর্তারা সেখানে গিয়ে তাদের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান।

তিনি বলেন, দুদকের এটি রুটিন ওয়ার্ক। রোগীরা অনেক ধরনের অভিযোগ করে এবং সেগুলো দেখবে বলে দুদক সিদ্ধান্ত নিয়েছে। যদি কোনো অভিযোগ দুদকের এখতিয়ারের মধ্যে থাকে, তাহলে সেগুলো তারা বিবেচনায় নেবেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের