,

হার্ট অ্যাটাকের ইনজেকশন এখন বিনামূল্যে

news-image

 

নিজস্ব প্রতিবেদক : কারো হার্ট অ্যাটাকের পর ধমনীতে জমাট রক্ত গলিয়ে দিতে বিশেষ ইনজেকশন দিতে হয়, যার নাম স্ট্রেপটোকাইনেজ। হার্ট অ্যটাকের কারণে জমাটবদ্ধ রক্ত তরল করে রক্ত চলাচল স্বাভাবিক করে হার্টকে সচল করতে এটি বেশ কার্যকর। এর বিকল্প চিকিৎসা পদ্ধতি হলো প্রাইমারি পিসিআই। হার্ট অ্যাটাকের পর শিরাপথে স্ট্রেপটোকাইনেজ যত দ্রুত দেয়া সম্ভব হবে রোগীর হার্টের পেশী ক্ষতি হওয়া থেকে তত রক্ষা পাবে।

আগে এই ওষুধ বাইরে থেকে ৫/৬ হাজার টাকায় কিনতে হলেও এখন থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিভিডি) হার্ট অ্যাটাকের রোগীরা বিনামূল্যে পাচ্ছেন জরুরী জীবন রক্ষাকারী এই ওষুধ।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক আফজালুর রহমান জানান, জরুরী পরিস্থিতিতে এ ইনজেকশনটি মধ্যবিত্ত ও উচ্চবিত্তরা কিনতে পারলেও গরিব রোগীদের জন্য ছিলো বিরাট বোঝা। মূলত তাঁদের কথা বিবেচনা করে হাসপাতালের নিজস্ব বরাদ্দ থেকে সম্প্রতি কেনা হয়েছে এই ওষুধ।

তিনি জানান, হাসপাতালের ভেতরে বিনামূল্যে এটি প্রয়োগ করতে প্রয়োজনীয় আদেশ জারি করে বলা হয়েছে, এখন থেকে কোনো নার্স বা চিকিৎসক রোগীদের এটি বাইরে থেকে কিনে আনার পরামর্শ দিলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

তিনি জানান, হার্টের রোগীদের উন্নত সেবা দিতে ও বিড়ম্বনা কমাতে গত জানুয়ারিতে পরিচালক হিসেবে দায়িত্ব নেয়ার এক সপ্তাহের মধ্যেই জরুরী বিভাগে ইকোকার্ডিওগ্রাম মেশিন স্থাপন করা হয়েছে। পাশাপাশি ইসিজি, কার্ডিয়াক মনিটর, ডি-ফেব্রিলেটর ইত্যাদি যন্ত্র বসিয়ে জরুরী বিভাগকে একটা মিনি সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) পরিণত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের