,

প্রিয়াঙ্কার ‘বেওয়াচ’ নিয়ে দ্বিধায় সেন্সর বোর্ড

news-image

 

বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মুক্তির অপেক্ষায় তার প্রথম হলিউড সিনেমা বেওয়াচ। সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় কাটছে এ অভিনেত্রীর। এদিকে প্রিয়াঙ্কার বেওয়াচ সিনেমা নিয়ে দ্বিধায় পড়েছে ভারতীয় সেন্সর বোর্ড।

এ প্রসঙ্গে সেন্সর বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘এটি একটি উভয়সংকট। নিকট অতীতে এ রকম দ্বিধায় পড়তে হয়নি। আমরা বেওয়াচ সিনেমায় বিকিনি ফেস্টিভ্যালকে কীভাবে গ্রেড দিব? নির্দেশনা পত্রে উল্লেখ রয়েছে, অপ্রয়োজনীয় নগ্নতা বাদ দিতে হবে। এছাড়া বেওয়াচ সিনেমার অনেক দর্শক অপ্রাপ্তবয়স্ক।’

তিনি আরো বলেন, ‘আমাদের সিনেমাতে বিকিনি দৃশ্য অনেক গুরুত্বপূর্ণভাবে দেখা হয়। প্রযোজকদের দোষারোপ করা হয় যেন বড় ধরনের কিছু হয়ে গেছে। সংকটটা তৈরি হয়েছে এখানেই। যখন সমুদ্র তীরে এ ধরনের নগ্নতা দেখানো হয় আমরা বাদ দিতে পারি না। কোনো মেয়ে যদি ডিসকো অথবা ডাইনিং রুমে বিকিনি পরে থাকে তাহলে সেটি নিয়ে আমরা আপত্তি করতে পারি। কিন্তু যদি পুরো সিনেমায় সমুদ্র তীরে এ ধরনের শরীর প্রদর্শন হয় তাহলে আমরা কীভাবে তা বাদ দিব?’

আগামী ২ জুন ভারতে মুক্তি পাচ্ছে বেওয়াচ। সিনেমাটিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। সিনেমাটি পরিচালনা করছেন ‘হরিবল বসেস’ এবং ‘আইডেনটিটি থিফ’খ্যাত পরিচালক সেথ গর্ডন এবং প্রযোজনায় রয়েছেন ডোয়াইন জনসন। এ ছাড়া প্রযোজনায় আরো আছেন মাইকেল বার্ক, গ্রেগ বোনান, বেউ ফ্লিন, জ্যানি গার্সিয়া, ইভান রেইটম্যান এবং ডগলাস সোয়ার্টজ। প্রিয়াঙ্কা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন-ডোয়াইন জনসন, পামেলা অ্যান্ডারসন, জ্যাক এফরন, অ্যালেজান্ড্রা ডাডারিও এবং কেলি রোহরবাচ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে