,

শুভশ্রী-মিমির আত্মহত্যা চেষ্টার গুঞ্জন

news-image

 

বিনোদন ডেস্ক : টলিউডের চলচ্চিত্র নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রী গাঙ্গুলির প্রেমের সম্পর্কের কথা সবারই জানা। আগামী জানুয়ারি মাসে দুজনের বিয়ের দিনও ঠিক হয়েছে বলে শোনা যায়। এর আগে এ নির্মাতার সঙ্গে অভিনেত্রী মিমি চক্রবর্তীর প্রেম ছিল। সম্প্রতি গুঞ্জন চাউর হয়েছে রাজের জন্য ঘুমের ওষুধ খেয়েছেন মিমি। শুধু তাই নয়, শুভশ্রী গাঙ্গুলিও গায়ে আগুন জ্বেলে আত্মহত্যার চেষ্টা করেছেন।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত মাস দেড়েক ধরে পুরোনো প্রেমিক রাজের সঙ্গে মিমির ঘনিষ্ঠতা শুরু হয়। দুজনের মধ্যে সম্পর্ক নতুন করে দানা বাঁধে। আলিপুরে রাজ্য সরকারের অডিটোরিয়াম ‘উত্তীর্ণ’ উদ্বোধনে রাজ-মিমিকে একসঙ্গে দেখতে পাওয়া যায়। দুজনকে দেখে অনেকেরই ধারণা হয়, ফের রাজ-মিমির সম্পর্ক জোড়া লাগছে। এরপর দুজনকে অন্য অনুষ্ঠানেও দেখতে পাওয়ার খবর পান শুভশ্রী। ঘনিষ্ঠরা তাকে জানিয়ে দেয়, পুরোনো প্রেমের টানে মিমির কাছে ফিরে গিয়েছেন পরিচালক।

দিনকয়েক আগে শুভশ্রী নাকি রাজের অফিসে গিয়ে মিমির সঙ্গে এ নির্মাতারা সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন। উত্তরে পরিচালক মাথা নেড়ে সম্মতি জানাতেই ক্ষোভে ফেটে পড়েন শুভশ্রী। আর তখনই রাজ জানিয়ে দেন তার পক্ষে শুভশ্রীর সঙ্গে সম্পর্ক টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়। হতাশ হলেও কিছুটা চাপ সৃষ্টি করে শুভশ্রী ঘরে ফিরে আসেন। পরিবারের সবাইকে বিষয়টি জানিয়ে দেন। এমনকী সংবাদমাধ্যমে শুভশ্রীর পরিবারের তরফে ফোন করে রাজের ‘মুখোশ’ খুলে দিতে বলা হয়। ঘটনা শোনার পরই চাপে পড়ে গত মঙ্গলবার ঘুমের ওষুধ খেয়ে নেন মিমি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যান রাজ। সারাদিন সঙ্গে থেকে সুস্থ করেন মিমিকে। বুধবার বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে প্রযোজক শ্রীকান্ত মোহতার অফিসে আসেন অভিনেত্রী। সেখানে অবশ্য গোটা বিষয়টিকে ‘গসিপ’ বলে উড়িয়ে দেন মিমি। পরবর্তী শুটিং নিয়ে কথাও বলেন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, মিমির ঘুমের ট্যাবলেট খাওয়া ও রাজের হাসপাতালে নিয়ে যাওয়া এবং শুশ্রুষা করিয়ে ফেরত আনার পুরো ঘটনা শুনে ভেঙে পড়েন শুভশ্রী। হতাশা ও ক্ষোভে হাইল্যান্ড পার্কে নিজের ফ্ল্যাটে সন্ধ্যা থেকেই ছটফট করছিলেন। রাতে লাইটার থেকে নিজের পোশাকে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু পরিবারের অন্য সদস্যরা সঙ্গে সঙ্গে নিভিয়ে দেন। এরপরই রাত দেড়টা নাগাদ রাজের ফ্ল্যাটে যান শুভশ্রীর পরিজনরা। কিন্তু তাদেরও রাজ স্পষ্ট জানিয়ে দেন, শুভশ্রীর সঙ্গে সম্পর্ক টেনে নিয়ে যাওয়া তার পক্ষে আর সম্ভব নয়।

এ প্রসঙ্গে মিমির কাছে প্রশ্ন করা হলে অন্য একটি সংবাদমাধ্যম এ অভিনেত্রী বলেন, ‘লুজ মোশনে ভুগছি। এর বেশি কিছু হয়নি।’ রাজ-শুভশ্রীর বিচ্ছেদের কথা শুনে বিস্ময় প্রকাশ করেন তিনি। কোনো মন্তব্য করতে রাজি না হয়ে তিনি বলেন, ‘আমি এ সবের কিছুই জানি না। তাই বলতেও পারব না।’

নির্মাতা রাজও ওই সংবাদমাধ্যমে পুরো বিষয়টা অস্বীকার করে বলছেন, ‘আমাদের সম্পর্কে কোনো ভাঙন ধরেনি।’ শুভশ্রী বলেন, ‘কারা এ সব বলছে জানি না। আমি এখন কিছু বলার মতো জায়গায় নেই।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে