,

‘নতুন ফসল না ওঠা পর্যন্ত সহযোগিতা অব্যাহত থাকবে’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সকল প্রকার সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাওরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা চিন্তা করবেন না। আগামী ফসল না ওঠা পর্যন্ত সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। নেত্রকোনার একটি মানুষও গৃহহীন থাকবে না। প্রত্যেক মানুষের মাথা গোঁজার স্থান করে দেবো।

বৃহস্পতিবার হাওর পরিদর্শনে গিয়ে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি আরো বলেন, প্রাকৃতিক সম্পদে ভরপুর হাওর আমাদের মূল্যবান সম্পদ। হাওরকে বাঁচিয়ে রাখতে হবে। হাওরের প্রাকৃতিক অবস্থা বিবেচনা করে উন্নয়ন-অবকাঠামোসহ সব ধরনের কাজ করতে হবে। হাওরের একমাত্র ফসলের জন্য নদ-নদী, খাল-বিল ও ভরাট হওয়া হাওর খনন করতে হবে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, সরকারি ব্যাংক কৃষকের ঋণের সুদ অর্ধেক মওকুফ করেছে। স্থগিত করেছে কৃষিঋণ আদায়। আমি শুনেছি, এনজিওরা হাওরের দুর্গত কৃষকদের ঋণ আদায়ে চাপ দিচ্ছে। এ সময়, ক্ষতিগ্রস্ত কৃষকের কাছ থেকে ঋণ আদায় স্থগিত করার জন্য এনজিও ব্যুরোকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী হাওরে বাঁধ তৈরিতে পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। আপনারা নিশ্চিত থাকবেন, দুর্নীতি প্রমাণ হলে কেউই রেহাই পাবে না। শাস্তি পেতেই হবে।

তিনি বলেন, আগামী ফসলের জন্য বিনামূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ দেয়া হবে। অব্যাহত রাখা হবে অন্যান্য কৃষি ভর্তুকি। এ সময় প্রতিটি ইউনিয়নে খোলা বাজারে পণ্য বিক্রি সুবিধা পৌঁছে দেয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

পরে প্রধানমন্ত্রী ৭০ জন ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ৩০ কেজি করে চাল ও ১০০০ টাকা করে অনুদান দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। ত্রাণ বিতরণ শেষে প্রধানমন্ত্রী বল্লভপুর গ্রামে গিয়ে সেখানে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন। সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালিয়াজুরী উপজেলা কলেজ মাঠে কৃষকদের মধ্যে নগদ অর্থসহ বিভিন্ন সহায়তা তুলে দেন। এর আগে, সকাল ৯টা ৫৫ মিনিটে হেলিকপ্টারে করে খালিয়াজুরীতে পৌঁছান প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা