,

মাশরাফি-নাসিরের দুষ্টুমিতে কুপোকাত সংবাদকর্মী! (ভিডিও ভাইরাল)

news-image

স্পোর্টস ডেস্ক : নাসির হোসেন মানেই প্রাণবন্ত এক মানুষ। সব সময় হাসি ঠাট্টা মজার মাধ্যমে মাতিয়ে রাখেন সবাইকে। এবার তার পাল্লায় পড়লেন বেসরকারী টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির প্রতিবেদক শামসুল আরেফিন। নাসিরের সঙ্গী হলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আর পেছনে থেকে মদদ দিলেন স্পিডস্টার তাসকিন আহমেদ। এই তিনজনের পাল্লায় পড়ে বেচারা শামসুল আরেফিনের অবস্থা তথৈবচ!

ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের আগে অনুশীলনের নিউজ কাভার করছিলেন শামসুল আরেফিন। ক্যামেরার সামনে দাঁড়িয়ে মাইক্রোফোন নিয়ে সবেমাত্র বলতে শুরু করেছেন- ‘টাইগারদের সঙ্গে ম্যাচ খেলার আগে অনুশীলন করেনি নিউজিল্যান্ড। আত্মবিশ্বাসটা বোধ হয় তাদের তুঙ্গে…’

বলতে না বলতেই দুইপাশ থেকে তাকে আক্রমণ করলেন মাশরাফি এবং নাসির। মাশরাফি একটা হেলমেট পরিয়ে দিলেন শামসুল আরেফিনের মাথায়। আর বললেন, ‘এবার বলেন। এভাবেই ইন্টারভিউ দিবেন। শুরু করেন। ‘ শামসুল আরেফিন একটু মাথা নোয়াতেই আবার আক্রমণ। নাসির বলছেন, ‘চেহারা দেখাইতে হইব। মাথা সোজা করেন। ‘

অবশেষে ক্যামেরা রেডি হতে হতে শামসুল আরেফিন দ্রুত হেলেমট খুলে আবারও বলতে শুরু করলেন, ‘টাইগারদের সঙ্গে ম্যাচ খেলার আগে অনুশীলন করে…..’। বলতে বলতেই এবার ‘বড় আক্রমণ’ ম্যাশ নাসিরের! বেচারা প্রতিবেদককে এক ধাক্কায় মাটিতে ফেলে তুমুল হাসিতে মেতে উঠলেন! শামসুল আরেফিনও হেসেই আকুল!

১ মিনিট দৈর্ঘ্যর এই ক্লিপটি একাত্তর টিভিতে সম্প্রচার করা হয়েছে। তাদের ফেসবুক পেইজেও আপলোড করা হয়েছে। এরপরই ভাইরাল হয়ে গেছে ভিডিওটি। আসলে সাংবাদিকদের সঙ্গে টাইগারদের সম্পর্কটা দারুণ। একেবারে বন্ধুর মতো। অন্য দেশের ক্রিকেটারদের সঙ্গে সাংবাদিকদের খুটখাট লেগেই থাকে। সেখানে আমাদের টাইগাররা দারুণ এক ইতিবাচক সংস্কৃতি তৈরি করেছে।

পরিশেষে বলে দেওয়া দরকার যে, এই ঘটনার মূল ‘মাস্টারমাইন্ড’ এর নাম সাব্বির রহমান!

দেখুন ভাইরাল হওয়া সেই ভিডিওটি :

https://www.facebook.com/rj.fahim.14/videos/10155495536789560/

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের