,

বলিউডকে কেন পাত্তা দিচ্ছেন না প্রভাস?

news-image

বাহুবলি’তে তাঁর অসাধারণ অভিনয়, সাফল্য, জনপ্রিয়তা, সব মিলিয়ে তাঁকে ঘিরেই আবর্ত হচ্ছে এখন ফিল্মি দুনিয়া। ভারতীয় সিনেমা জগতে তাঁর চাহিদা এই মুহূর্তে সব থেকে বেশি। ফের কবে বড় পর্দায় তাঁকে দেখা ‌যাবে তা নিয়ে উৎসাহের অন্ত নেই সিনেমাপ্রেমীদের। বলিউড ফিল্মসে তাঁকে কাজ করানোর জন্য উঠে পড়ে লেগেছেন পরিচালক প্র‌যোজকরা। প্রভাসকে বলিউডে আনার জন্য এখন সব থেকে বেশি ‌যিনি উৎসাহ দেখাচ্ছেন তিনি হলেও করণ জোহর।

বলিউডে নতুন নায়ক নায়িকাদের লঞ্চ করানোর জন্য করণ বেশ জনপ্রিয়ও বটে‍। আর তাছাড়া ‘বাহুবলি‍’র হিন্দি ভার্সানের পরিবেশনার (ডিস্ট্রিবিউশন) এর দায়িত্বে করণই ছিলেন। তাই ‍’বাহুবলি‍’র সাফল্যে একটা বড় অংশ গেছে করণ জোহরের ঘরেও। তাই করণ ‌যে প্রভাসকে নিয়ে বলিউডে কাজ করতে চাইবেন সেটাই স্বাভাবিক।

তবে আসল কথা ‌যেটা, সেটা হলো ‌যাকে নিয়ে এত কাণ্ড, সেই প্রভাসেরই বলিউডে এখনই কাজ করার কোনও তাড়া নেই। করণ জোহর আগ্রহ দেখালেও তিনি নাকি না করে দিয়েছেন বলেই শোনা ‌যাচ্ছে।

প্রশ্ন হলো কেন বলিউড নিয়ে উৎসাহ দেখাচ্ছেন না প্রভাস? বলিউড লাইফ এর দেওয়া তথ‌্যানুসারে, কারণটা হলো ‍’সাহো‍’। হাতে নেওয়া এই দক্ষিণী সিনেমার কাজ শেষ না করে তিনি এই মুহূর্তে বলিউডে পা বাড়িতে চাইছেন না। কারণ একটা কাজ শেষ না করে অন্য কাজে হাত দেওয়ার পক্ষপাতি নন বাহুবলি তারকা। সব সময়ই একটা কাজই মন দিয়ে করার পক্ষপাতি তিনি। এখনি বলিউড বা অন্যকোথাও কাজের ইচ্ছে নেই তার। বর্তমানে তার নতুন ছবি ‘সাহো’র শুটিং চলছে এবং সেখানেই সম্পূর্ণ মনযোগী হতে চান প্রভাস।

ঠিক ‌যে কারণে তাঁর জীবনের টানা ৫ বছর তিনি দিয়েছেন ‍’বাহুবলি‍’কে। ‍’বাহুবলি‍’ কাজ করা সময় জন্য অন্য কোনও ফিল্মেই কাজ করেননি নি তিনি। প্রসঙ্গত, কিছুদিন আগে ১৮ কোটি টাকার বিজ্ঞাপনের কাজও হেলায় ছেড়ে দিয়েছেন প্রভাস।

তাই আপাতত প্রভাসকে কোনও বলিউড ফিল্মে দেখা ‌যাবে না। তবে হতাশ হওয়ার কিছু নেই। দক্ষিণী সিনেমার সমস্ত কাজ শেষ হওয়ার পরই তিনি বলিউডে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন প্রভাস।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের